somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীটা কবে মানুষের হবে?

২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জ্বরে গা ‍পুড়ছে, ‍এই সময় যদি কেউ ধর্ম নিয়ে প্যাচাল পাড়ে, কোরআন পড়ার জন্য নছিহত করে, রোজা করি না কেনো প্রশ্ন করে কেমন লাগে। ‍আমার জীবনটা ‍আমার, ‍আমি যদি স্থির করি ‍আমি বেহেস্তে যাবো না তাও তারা ‍আমাকে বেহেস্তে নেয়ার জন্য টানা হেচড়া করবে? মানুষগুলির যে কি হয়েছে, মেয়ের স্কুলে ফাইনাল ‍এক্সামের সার্টিফিকেট বিতরণ ‍অনুষ্ঠান, প্রচণ্ড মাথা ব্যাথা নিয়ে বসে ‍আছি, পাশের ‍এক হিজাবী মহিলা বললেন
-ভাবী রোজা রাখছেন?
-না
-কেনো ভাবী?
-আমি রোজা রাখি না, শুনে ‍উনি সন্তষ্ট হলেন না।
-রাখেন না মানে কি?
-রাখি না মানে রাখি না
-রাখতে পারেন না?
-চেষ্টাতো করে দেখিনি
-ও ‍আল্লাহ বলেন কি, মনে হলো ‍উনি ‍আমার কাছ থেকে ‍একটু সরে বসলেন।
-নামাজ পড়েন?
-ছোটো থাকতে পড়েছিলাম
-এখন পড়েন না কেনো?
-আমি কাষ্ট হাসি দিয়ে বললাম, নামায ‍পড়ে ‍আমি শান্তি পাই না।
-কোরআন পড়তে পারেন?
-আগে পারতাম, বাবামা ক্বারী রেখে শিখিয়েছিলেন? ‍এখন ‍আর মনে নাই।
-শিখছেন তবে পড়েন না কেনো?
-কোরআন পড়তেও ‍আমার শান্তি লাগে না। ‍তার চেয়ে ‍একটা ভালো ‍উপন্যাস বা ‍একটা ভালো কবিতা পড়লে ‍আমার শান্তি হয়।
‍এই বার তিনি কেমন রাগত ভাবে ‍আমার দিকে তাকালেন, ‍একেতো সীমা ছাড়িয়ে ‍আমাকে ‍একের পর ‍এক অশালীন প্রশ্ন করে যাচ্ছেন তার ‍উপর ‍আবার ‍এই দৃষ্টি, হিজাবের ‍আড়াল থেকে ‍উনি ‍আমাকে দেখে বললেন ‍
-আপনি ‍আসলে কি বলেনতো?
-কি মানে কি?
-আপনারা কি খ্রীষ্টান?
-না
-হিন্দু?
-না
তাইলেতো মুসলিমই, ‍তার ক্রোধ দেখে মনে হলো ‍এখন ‍আমি যদি বলি ‍-আমি তাও না তাহলে হয়তো তিনি তার বোরখার ‍আড়াল থেকে ‍এখুনি চাপাতি বার করবেন। ‍আমি তাকে বললাম
-আপনি যে বোরকা পড়নে, মাথার ‍উপর ‍এতো ‍উচু করে ‍একটা হিজাব জড়িয়েছেন, ‍আমি কি ‍একদিনও বলেছি, ‍আপনি হিজাব পড়েন কেনো? ‍উনি অদ্ভ‍ুত চোখে তাকিয়ে রইলেন। যারা হিজাব পড়ে অন্যকে ‍এটা করেন না কেনো ওটা করেন না কেনো ‍এই সব প্রশ্ন করা যেন তাদের মৌলিক অধিকার হিসেবেই তারা মনে করে। ‍আমার কোনো সুনির্দিষ্ট কোনো ধর্মে বিশ্বাস নেই বলে। ‍আমি মানুুষ হিসেবেই নিজেকে যথেষ্ট মনে করি বলে। ‍আমাকে বিব্রত করা বা হত্যা করাও তাদের মৌলিক অধিকার। ‍এর জন্য দেশের ‍আইনও তারা লঙ্ঘন করতে পারেন অনায়াসে। কবে যে পৃথিবীটা মানুষের হবে! ‍আদৌও হবে কি?
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুম আর গুপ্ত

লিখেছেন সামছুল আলম কচি, ২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১৫


খোঁজ করলে দেখাি যাবে, কুকুর-বিড়াল পালকদের অনেক কাছের আত্মীয়-পরিজন অনেক কষ্টে জীবন কাটাচ্ছে। তাদের প্রতি কোনও দয়া-মায়া নেই; অথচ পশুদের জন্য... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫



মসজিদে বসে মদ খেতে দাও, অথবা সেই জায়গাটা দেখাও যেখানে আল্লাহ নেই।

বহুদিন ধরে গল্প লেখা হয় না!
অথচ আমার গল্প লিখতে ভালো লাগে। সস্তা প্রেম ভালোবাসা বা আবেগের... ...বাকিটুকু পড়ুন

=পাতার ছাতা মাথায় দিয়ে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২৯


মনে আছে ছেলেবেলায়
ঝুমঝুমিয়ে বৃষ্টি এলে,
পাতার ছাতা মাথায় দিয়ে
হাঁটতাম পথে এলেবেলে।

অতীত দিনের বৃষ্টির কথা
কার কার দেখি আছে মনে?
শুকনো উঠোন ভিজতো যখন
খেলতে কে বলো - আনমনে?

ঝুপুর ঝাপুর ডুব দিতে কী
পুকুর জলে... ...বাকিটুকু পড়ুন

তালেবান ঢাকায়, রাষ্ট্র ঘুমায়

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩২

জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে অনেক কিছু নতুন হইছে। নতুন সরকার, নতুন মুখ, নতুন বুলি। কিন্তু একটা জিনিস খুব চুপচাপ, খুব সাবধানে নতুন হইতেছে, যেইটা নিয়া কেউ গলা ফাটাইতেছে না। তালেবানের... ...বাকিটুকু পড়ুন

মুখোশ খুলে গেছে ও আয়না ভাঙ্গা শুরু হয়েছে!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:৫৬

মুখোশ খুলে গেছে ও আয়না ভাঙ্গা শুরু হয়েছে!

image upload problem

বাংলাদেশে একসময় খুব জনপ্রিয় একটা পরিচয়-“আমি সুশীল”, “আমি নিরপেক্ষ”, “আমি কোনো দলের না”। এই পরিচয় ছিল আরামদায়ক, নিরাপদ, সম্মানজনক। এর... ...বাকিটুকু পড়ুন

×