ফোনবুকে তোমার নম্বরটা দেখি আর ভাবি ডিলিট করার কথা
রেখেই বা কি হবে এই নম্বর থেকে তো ফোন আসবেনা
ডিলিট করতে মন চায় না
আমি এখনও সেইসব জায়গায় ঘুরে বেড়াই
আমি একা এবং একা সেখানে যাই
আমাকে একা যেতে হয় কারন আজ তুমি সাথে নাই
আমি এখনও প্রতিদিন তোমার সেই নম্বর এ এস-এম-এস পাঠাই
ঠিক আগের মতো লিখি, খেয়েছো? ক্লাসে ? ঘুমাও না কেন !
কিন্তু তোমার রিপলাই আসে না,
তোমার প্রিয় সামহোয়্যারইনে আমি নিক খুলেছি
তোমার প্রিয় ব্লগারদেরও খুজে পেয়েছি
শুধু তোমার নিকটা এখনও পাইনি
তুমি বলতে চাইতে না তোমার নিক কোনটা
আমি তোমার সেই নিক খুজে বের করবো
তোমার লেখার ধরন দেখলে বুঝবো
তোমার প্রতিটি লেখায় ভালো লাগা দেবো
প্রতিটি লেখায় কমেন্ট দেবো
আমি জানি তুমি রিপলাই দেবে না
কারন তুমি এখন কাউকেই রিপলাই দাও না।
খুব ভালো থেকো,

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




