এবার ঈদে বাড়ি থেকে ফিরে মজার একটা জিনিস দেখলাম, হোস্টেলের রুমে ঢুকে দেখলাম ছাদের কাছের ভেন্টিলেটরের মধ্যে দুটো চরুই পাখি বাসা বেধেছে। অনেক দিন পরে ঢাকায় ফিরলাম তাই আবহাওয়া পরিবর্তনের জন্য হালকা জ্বর উঠলো। তাই ক্লাসে না গিয়ে রুমে কাথা মুরি দিয়ে শুয়ে থাকলাম। শুয়ে শুয়ে খেয়াল করলাম চরুই দুটোকে খুব বেশি বয়স্ক মনে হয় না । মেয়ে চরুই টা বাসার মধ্যেই থাকে সারাক্ষন খুটখাট শব্দ করছে আর পুরুষ চরুইটা একটু পর পর কোথা থেকে যেন উড়ে উড়ে আসে, আসা মাত্রই মেয়ে চরুইটা কিচির মিচির শুরু করে দেয়্। একটু পরে পুরুষ চরুইটা আবার উড়ে কোথায় যেন চলে যায়।
খুব মজা পেলাম এই দৃশ্য দেখে। ছোট চরুইয়ের সংসার । হয়তো পুরুষ চরুইটা কিছু আনতে ভুলে যায় আর মেয়ে চরুইটা সেটা নিয়ে হইচই করে , পুরুষ চরুইটা তখন হয়তো বলে " আরে বাবা এতো হইচই করছো কেন ?! এখনই এনে দিচ্ছি "
বিকালের পরে দেখি মেয়ে চরুইটা আবারও কিচির মিচির করছে কিন্তু পুরুষ চরুইটা একদম চুপ। ঠিক যেমন বিভিন্য নাটকে আমরা পুরুষদের চুপ থাকতে দেখি বউদের কাছে বকা খেয়ে তেমন অবস্থা। সকাল বেলা ঘুম থেকে উঠে দেখলাম চরুই দম্পত্তি তাদের বাসার ভেতরেই আছে। আমি পুরুষ চরুইটার উদ্দেশ্যে বললাম কি ভাই বাজারে যাবেন না ?
উত্তরে দেখলাম আমাকে কিচির মিচির করে কি যেন বললো !
আবার সাথে সাথে দেখি মেয়ে চরুইটা কিচির মিচির করে পুরুষ চরুইটাকে ধমক দিচ্ছে ! হয়তো বলছে কেন তুমি এই মেয়েটার সাথে কথা বললা ?!
সেদিন আমার রুম মেট বললো চরুইয়ের বাসা ভেংগে ফেলবে , ভেন্টিলেটরের বাতাস চলাচল বন্ধ হয়ে আছে।
- চন্দ্রা
ঢাকা
২০১২ ডিসেম্বর ৪- মঙ্গলবার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




