আমি সামহোয়্যারইন ডট নেটে ব্লগিং করছি খুব বেশি দিন না। আমার নিজের কোন কম্পিউটার নেই সখ আছে আর ভালো লাগা থেকে ব্লগিং করছি। রুম মেটের ল্যাপটপের উপরেই ভরষা করে আমাকে ব্লগিং করতে হয়। সবসময় নিজের পোষ্টের মন্তব্য গুলোর উত্তরও ঠিক মতো দিতে পারি না। তবে কিছু কিছু পোষ্টের প্রতি আমার দারুন লোভ আছে পোষ্ট গুলো পড়ি এবং চেষ্টা করি সেখানে কমেন্ট করতে। অনেক সময় এমন হয় খুব অল্প সময়ের জন্য ব্লগে ঢুকেছি এবং একটা কমেন্ট করেই লগআউট হয়ে গেছি। তবে মোবাইল থেকে পোষ্ট পড়ি এবং আমার মোবাইল এতোটাই আধুনিক যে একটা পেইজ লোড হতে অনেক সময় নেয়।
তবে আমি যেভাবে ব্লগিং করি সেটা সবার সাথে শেয়ার করতে চাচ্ছি এবং সকলের মতামত জানতে চাচ্ছি :
♣ ♣ আমি আমার প্রিয় ব্লগারদের ব্লগ অনুসারিত করে রাখি, এতে করে কোন পোষ্ট হাড়িয়ে যাবার সম্ভাবনা থাকে না।
♣ ♣ আমি সবসময় চেষ্টা করি সব গুলো মন্তব্য এর উত্তর দিতে । (যেটা সবসময় পারি না , ক্ষমা প্রার্থি)
♣ ♣ মন্তব্যর উত্তর দেয়ার সময় সিরিয়াল ঠিক রেখে উত্তর দেয়া উচিৎ, মন্তব্য এড়িয়ে অন্য মন্তব্যর উত্তর দেয়া ঠিক নয়, প্রয়োজনে মন্তব্য কারিকে বলে দিতে চেষ্টা করি যে পরবর্তিতে উত্তর দেয়া হবে।
♣ ♣ কোনরুপ স্বাধীনতা বিরোধী পোষ্ট এ দেশের পক্ষে কথা বলার চেষ্টা করি। তবে স্বাধীনতা বিরোধী পোষ্ট দাতাদের সবাইকে ভালো করে আমি চিনি না।
♣ ♣ একমাত্র তখনই পোষ্ট প্রকাশ করি যখন আমি অন্তত বুঝতে পারি পোষ্ট খানা ব্লগার বা পাঠকদের কাছে গ্রহন যোগ্যতা পাবে।
♣ ♣ আমি মনে করি ব্লগ পোষ্ট অতি দীর্ঘ না হোক , কারন অন্যান্য পোষ্ট গুলো পড়ার জন্য ব্লগারদের সময় প্রয়োজন।
♣ ♣ অযথা পোষ্ট দিতে চাই না কারন তাতে ভালো লেখা গুলো প্রথম পাতা থেকে হাড়িয়ে যায়।
♣ ♣ এমন আশা করি না যে আমার পোষ্টে অনেক গুলো মন্তব্য বা হিট আসবে , ব্লগারদের পছন্দ হলে অবশ্যই তারা পোষ্ট পড়বেন এবং মন্তব্য হবে। হিট কমেন্ট শুধু মাত্র লেখনীতে অর্জন হবে বিকল্প কোন পদ্ধতিতে নয়।
♣ ♣ নিক পরিচিত করবার জন্য ব্লগারদের সাথে পরিচিত হতে হবে, এবং সেটা হবে বিভিন্ন ব্লগারদের পোষ্টে কমেন্ট এর মাধ্যমে তার পোষ্ট বিষয়ক আলোচনায়।
♣ ♣ কোন পোষ্ট অপ্রাসংগিক আলোচনা না করাই ভালো, এতে অযথা কমেন্ট এর ভীরে ভালো ভালো কমেন্ট হাড়িয়ে যায়।
♣ ♣ পোষ্ট এর মধ্যে করা কমেন্ট বা মন্তব্য গুলো কিন্তু অনেক মজার হয় সে গুলো পড়ার চেষ্টা করি।
আমি এখানে শুধুমাত্র আমার ব্লগিং এর ধরনের একটা ছোট চিত্র তুলে ধরার চেষ্টা করেছি মাত্র যদি কোন পাঠক পড়েন তবে আশা করবো আমার ধারনা ঠিক আছে কিনা। এবং আরও কিছু পরামর্শ দিবেন। সবাইকে শুভকামনা জানিয়ে আমার পোষ্ট শেষ করছি। সবাই ভালো থাকবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




