একটা পার্টটাইম জব করি। কাজের সময় ৪ থেকে ৫ ঘণ্টা সপ্তাহে ৬ দিন। কাজ টাও মজার কিন্তু সমস্যা হল আমার যে বস সে ব্যাটা খুবি পেইন একটা লোক। নিজে সারা দিন ওপরের বসদের তেল মারে পারলে তাদের পায়ের জুতা পর্যন্ত চেটে পরিস্কার করে দেই । উনি পা পরিস্কার করুক বা ওনার বসের পশ্চাদ্দেশ পরিস্কার করুক তাতে আমার বিন্দু মাত্র মাথা বাথা নাই কিন্তু মেজাজ টা খারাপ হই যখন উনি আকার ইঙ্গিতে বঝাতে চান যেন ওনার পশ্চাদ্দেশে আমি যেন অন্তত একটু হাত বুলাই দেই

। আমি এখনো আমার গ্রাজুয়েশন শেষ করি নি মাত্র ২ বর্ষ চলছে জীবনের শুরু থেকেই যদি এমন পা চাটতে হয় তাহলে তো লেখা পড়া বাদ দিয়ে ডেস্টিনি করাই ভালো তার উপর ওইটার মাথাই যদি ঘিলু জাতিও কিছু থাকতো তাও না হয় এক রকম হয়। কারনে অকারনে মিটিং ডাকবে আর মিটিং এর নামে ওনার অসার প্যাঁচাল শুনতে হবে প্রায় প্রতি দিন। আমার যদি সকালে অফিস থাকে তাহলে ওনার ওই বালের মিটিং এর জন্য আবার সন্ধায় অফিস যাইতে হয়। নিজে তো কাজের ক ও বুঝে না ভাব ধরে ওনারে ছাড়া অফিস অচল। ধরেন রাত ৮ টা থেকে ১২ টা পর্যন্ত অফিস করসি রাত ১ টায় বাসায় ফিরলাম ফ্রেশ হয়ে ঘুম দিলাম রাত সাড়ে তিনটায় ছাগল টা ফোন দিয়ে বলবে "আচ্ছা অমুক জিনিসটা হইসে তুমি কি জানো?" সম্পূর্ণ অপ্রাসঙ্গিক একটা বিষয়। কোন কোন দিন ভোর ৫ টায় ফোন দিয়ে বলে অমুক কাজ টা এখনি করে দাও

। দিন নাই রাত নাই মেসেজ আর ফোন

। দেখা যাই সপ্তাহে এক দিন ছুটি পাইসি ওই দিন উনি ফোন করে বলেন "অফিস এ আস জরুরি কথা এসে ডিসকাশন করতে হবে", জানি কিছুই না তাও যাইতে হয় নাইলে পেইন এর মাত্রা আরও বহু গুনে বেরে যাই। একটু আগেও ব্যাটা ফোন দিসে রাত তো প্রায় ১২ঃ৫০ বাজতে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় শালার পোলারে খুন করি। অর্থনৈতিক অবস্থা যে খারাপ সেটা না বরং অনেকের চাইতে নিজের বাপের অনেক বেশী আছে।তাহলে চাকরি ছাড়ছি না কেন? কোম্পানির শুরু থেকে কাজ টা করসি অনেক টা নিজ হাতেই এই পর্যন্ত গড়েছি কাজের প্রতি ভালো লাগা যেমন আছে ঠিক একই ভাবে একটা ফালতু লোকের জন্য এতো দিনের অর্জন বিসর্জন দিতেও খারাপ লাগে। তাছাড়া এই ছাগল টার কাছে এই ভাবে হার মেনে নেওয়া টাও নিজের কাছে লজ্জাজনক। তাই মনে মনে প্রতিজ্ঞা করছি হারামজাদাটার বারোটা না বাজিয়ে চাকরি ছাড়বো না কিন্তু একটা মাঝবয়সী লোক যদি দুনিয়ার তাবত কিছু ফেলে সারা দিন গুতাইতে থাকে আর গুটি চালতে থাকে তাহলে আর কতক্ষণ ই বা ধৈর্য থাকে.....................
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১২ রাত ১:০১