somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডায়েরীর ছেড়াপাতা

১৯ শে আগস্ট, ২০০৬ রাত ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন খুব পুরোনো হাওয়া উঠেছে চারদিকে ..
সেই অনেক নিচু দিয়ে উড়ে যাওয়া মেঘ ... হটাৎ বাতাসে ঝরা পাতার উড়াউড়ি - গোধূলীর আবছায় আলো অনেক অনেকসময় জুড়ে টেবিলে জড়ো হয়ে থাকে। আমি চেয়ারে বসে আছি-
ভায়োলিন বাজাতে বাজাতে আসছেন সময় পত্রিকার অভিমানী আজফার ভাই, সন্ধ্যে নামলেই বাড়ি ফেরা লিটন, আর একটা সিনেমায় মিউজিক করার স্বপ্নে বুদ লাকী ভাই , বাবার চড় খেয়ে পালিয়ে একেবারে যাওয়া সমীর, ইউনিভার্সিটির প্রথম ক্লাশে পাশের জন একটা বই ছুয়ে দেখতে দেয় নি দেখে আর কখনোই সেই ক্লাশে ফিরে যায় নি - ঐ ছেলের সাথে ক্লাশ করতে হবে বলে সুব্রত - ইউনিভার্সিটির নামে রমনা পার্কের সবুজ ছায়া, লাল পাবলিক লাইব্রেরী - আকাশে মেঘ দেখলেই টুপ করে ওষুধগেলা শেলী - পাহাড়ী হিম্মত স্নাল, অস্পষ্ট লিমা, ফুটো হয়ে যাওয়া পুলক, এক অতৃপ্ত পাহাড়ী আত্মা মনীষ, সরল সুচন্দ্রা ..... সব ভিড় করে জমা হচ্ছে - ডায়েরীর পাতায় আজফার ভাই এর সঙ্গে কয়েকটি কথোপকথোন - আমার সাথে তার এই কথাটি হয় 2001 সালের মে মাসের এক রাতে... ( - হচ্ছে আজফার ভাই * হচ্ছি আমি)


- আমার যা করা উচিৎ তা করি না- খালি এইটা এইটা ভাবি - ভাবণা -ইটস ট্রু, ইটস আ কনটেনিউয়াস প্রোসেস
* কি
- ভাবতেছি
* আমরাতো সবাই ভাবছি
- তুমি তো ভাবতেছোই - কিন্তু কট্টুক করলা-
*1%
- কেন
* আমি যা ভাবি চারপাশ বলে 100% ভূল - এই কারনে না করার পেছনে 50% আমি দায়ী না
- অর্ধেক কেন
* আমি তো সময়কে অস্বীকার করতে পারি না
- সময়কে অস্বীকার করতে পারি না ( হু হু হু হু)
* সেক্ষেত্রে আমি যা চাই তা করলে লোকে আমাকে পাগল বলবে
- পাগল হলো কে
* আমি
- তুমি সেমি পাগল
* কেন আজফার ভাই
- কারন পাগল হলো আমিই
* আসলে আমরা সবাই পাগল
- না
* কেন
- কারন আমি পাগল
* কেন পাগল
- কেন পাগল.. কেন পাগল...
চিৎকার করে আজফার ভাই হাত ছুড়তে লাগলেন
- আমি পাগল তাই পাগল - কেনর কিছু নাই, কেনর কোন মানে নাই তাইনা ...
সব কুত্তার বাচ্চা সুস্থ - আমি পাগল -
আমি ওগো ... মারি না বুঝছো আমি তোমার ... মারি না -আমি পাগল
আজফারভাই উত্তেজিত হতে হতে ঠান্ডা হয়ে আমার দিকে শান্তস্বরে বলতে লাগলেন
- আমি বলি তোমারে ... আমার কার্যকলাপ তোমাদের কাছে সহজ সরল পাগলামো - - আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা
করি - আমি তোমাদের কাছে এসব কথা - বলতে চাই নাই - আর বলবোও না আর কখনোই বলবো না - দয়া করে
আমাকে মাপ কইরে দিয়েন - আমি আমার কাজ অনুযায়ী আমার কাজের ফল নিয়া যাবো- আল্লা তুমি আমারে মাফ
করো - এই অসহ্য সুস্থদের হাত থেকে আমারে রক্ষা করো আমারে বাচাও... এরা সবাই ঠিক এরা যেন কোন
ঝামেলা না করে আল্লা - আমি মাইনে লইলাম সবাই ঠিক

* সবাই ঠিক ?
- সব ঠিক ভালো মন্দ সব - স্ট্রাগল - তুমি তোমার - সভ্য মানবকুল সবাই যার যার মতো স্ট্রাগল করতাছে .. টিকা
থাকতাছে - তুমি তোমার মতো আমি আমার মতো কুনো অসুবিধা নাই
* তাহলে সবাই ঠিক
- ঠিক .......
সগর্্ব যা -সব নিজে নিজের আত্মস্পর্শ
তত যে যার দিকে তার আকর্ষন যত আত্মউৎকর্ষ
চাদে - ঐদিকে - যে দিকে তার বিলাস
দেখে - বিলাসের পথে তার যত বিনাস -
তার আত্মদর্শন

আরো কত কথা আজফার ভাই এর সাথে - তার কিছু প্রকাশ্যে বলা যায় না আর কিছু আপনাদের কাছে ক্লান্তিকর ঠেকবে।

সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০০৬ রাত ২:০৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×