somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বরাষ্ট্র মন্ত্রীর বিদায় কি আসন্ন!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাষ্ট্র মহীউদ্দিন খান আলমগীরের বিদায় এখন সময়ের ব্যাপার বলে রাজনীতি সংশ্লিষ্টগণ মনে করছেন। সাম্প্রতিককালে দেশব্যাপী জামাত-শিবিরের তান্ডব এবং ইসলামী দল গুলোর বিক্ষোভ নিরসনে কার্যকর ভূমিকা রাখতে না পারা, মন্ত্রণালয়ের সকল ক্ষমতা কুক্ষিগত রাখার চেষ্টা, বিভিন্ন মহল থেকে মুক্তিযুদ্ধকালীন সময়ে তার বিতর্কিত ভূমিকার অভিযোগে, পুলিশের উর্ধতন কর্মর্কতাদের সঙ্গে দূর্ব্যবহার, দলীয় নেতাকর্মীদেরকে মূল্যায়ন না করার মতো হাজারো অভিযোগ তার বিরুদ্ধে। ফলে তাকে নিয়ে সরকার পুরো অস্বস্তিতে রয়েছে বলে জানা গেছে।
সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, মহীউদ্দিন খান আলমগীরের সঙ্গে ক্ষমতাশীন দলের কোন স্তরের নেতৃবৃন্দের সুসম্পর্ক নেই। তার নিজ মন্ত্রণালয়েও তিনি বন্ধুহীন। তিনি এককভাবে ক্ষমতাকে এমন ভাবে কুক্ষিগত করে রেখেছেন যে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সামসুল হক টুকুর অফিসে বসে চা সিঙ্গারা খাওয়া ছাড়া তেমন কোন কাজই নেই ।

মহাজোঠ সরকারের গত চার বছরে যেসকল শীর্ষ পুলিশ কর্মকর্তা অনেকটা স্ব-উদ্যোগী হয়ে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত কাজ করে যেতেন তারা সকলেই হাত গুঠিয়ে বসে আছেন কেবল মাত্র মন্ত্রীর বাড়াবাড়ির করণে। কর্মকর্তাদেরকে মূল্যায়নতো দুরের কথা। অধিকন্ত সিনিয়র কর্মকর্তাদেরকে জুনিয়ারদের সামনে ধমকা ধমকি একটি নিত্য নৈমত্তিক ব্যাপারে পরিনত হয়েছে। ফলে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বাহিনীতে চাপা উত্তেজনা বিরাজ করছে।

মন্ত্রী পর্য়ায়ের একজন লোক হয়ে সম্প্রতি তিনি যে একটি ব্যাংকের মালিক হয়েছেন তা নিয়েও সরকারের সর্ব মহল থেকে ব্যাপক সমালোচনার শিকার হচ্ছেন। এই সমালোচনার উত্তর দেবার মতো যুক্তিগ্রাহ্য বক্তব্য প্রধান করা যাচ্ছে না কিংবা জনগণেকে বিশ্বাস করানো যাচ্ছে না।

মন্ত্রী হবার পর তিনি বিভিন্ন কারণে এবং কথায় কথায় রাগ হয়ে যাচ্ছেন এবং প্রায় সকলের সঙ্গে দুব্যবহার করছেন।দলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীরা তার রুমে ঢুকতে পারে না। অন্যদিকে অচেনা অজানা লোকদের ভীড়ে তার সরকারী অফিসে ও বাসা পরিপূর্ণ থাকে। বিশেষ করে যুব মহিলা লীগের নেত্রীদের অভিযোগ সীমাহীন। তাদের বক্তব্য, মন্ত্রী মহোদয়ের রুমে সবসময় অজানা ললনাদের ভীড় লেগেই থাকে। মন্ত্রী সেই সব ললনাদেরকে এতো আদর আপ্যায়ন ও খাতির করেন যে নিজেদেরকে খুবই ছোট মনে হয় এবং ক্ষেত্র বিশেষ অপমানিত বোধ করি ।

বিভিন্ন মহল থেকে হাজার হাজার অভিযোগের পাহাড় জমা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে। সরকারের উচ্চ পর্যায় থেকেও বিষয়টি গুরুতের সঙ্গে ভাবা হচ্ছে। ফলে সরকারের ভাবমূর্তি রক্ষার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র।

সূত্র ও কৃতজ্ঞতায়:http://www.dnewsbd.com/single.php?id=20304
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

×