কোন দিকে যায়
ভাবিয়া না পাই।
বুক করে দুরু দুরু
এই বুঝি কিছু হল শুরু।
এদিকে সরকার কঠোর
বিরোধীরাও নয় নড়বড়।
কাঁদা ছুড়োছুড়ি, গালাগাল
হাইরে আমাদের কি কপাল।
মুখে গণতন্ত্রের বুলি
আর ভরাট করে স্বার্থের ঝুলি।
উদ্দেশ্য একটাই ক্ষমতা
তাতে বাজলে বাজুক জনগণের বারোটা।
একদিকে হরতাল আর টেনশন
অন্যদিকে পুলিশের একশন।
দেশ যাক নরকে তবু যাব ক্ষমতায়
জনগণের কি হল তা বুঝার সময় নাই।
তারা করে রাজনীতি আমাদেরই নামে
খেলাটা কিভাবে খেলতে হয় ভালো করেই জানে।
হিসাব কষে প্রতি পদক্ষেপ, ধান্ধা ক্ষমতা
আর চিঁড়ে হয় চ্যাপ্টা আমরা আমজনতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



