মন উচাটন। পরে আছে শাহবাগে থাকা ভাই-বোনদের কাছে। কিন্তু পেটের দায়ে, সংসারের চাপে, ক্লাস ইত্যাদি নানা কাজে আপনি আটকে আছেন কোথাও। যেতে পারছেন না শাহবাগে। অথবা গেলেও অল্প সময়ের জন্য যাচ্ছেন। তাদের জন্য আমার এই পোস্ট। কারন আমিও তাদের একজন।
আপনিও পারেন ওদের সহযোদ্ধা হতে। কিন্তু কিভাবে?
১) সাইবার যুদ্ধ। ওদের পেজ ব্লক করুন। ওদের অনলাইন এয়াক্টিভিটির প্রতিবাদ করুন।
২) শাহবাগের ওদের খাবার ও পানির জন্য সাহায্য করতে পারেন সামান্য কিছু টাকা দিয়ে হলেও।
৩) ওদের নিয়ে কেউ কোথাও কুৎসা রটালে সাথে সাথে প্রতিবাদ করুন
৪) সামাজিক ভাবে রাজাকারের পক্ষ নেয়াদের প্রতিহত করুন। বয়কইট করুন।
৫) জামাত- শিবির নিয়ন্ত্রিত কোন সংস্থার সাথে লেনদেন বা কাজে যাবেন না (যেমন আমি অনেক রিকোয়েস্ট করা স্বত্বএও ইসলামী ব্যাঙ্কে একাউন্ট করিনি)
৬) নিজেকে সব কিছুর উর্ধে রাখুন। রাজনীতি নয়। আগে ভাবুন আপনি বাংলাদেশী। এই দেশ আপনার। কোন রাজাকারের না।
জয় বাংলা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




