somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কষ্টে ধুকে ধুকে কেমন যেন সুখী সুখী অভিনয়, পারবেনা তুমি আকাশিয়া! এ অন্য ভুবন!

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ক্রমে ক্রমে শ্রাবণ বড্ড প্রতারক হয়েছে,
বৃষ্টি জলে আর কাগজের নৌকা ভাসে না,
অবশ্য কাগজগুলোও এখন ভীষণ দরকারি, যত্রতত্র ছেড়া যায় না।
নতুন রং পেন্সিলের বায়নায় বড় বড় অশ্রু ফোটা!
ওরা এখন খামখেয়ালির স্মৃতির বাক্সে।
জীবনের সূর্যটাও বোধহয় সেই কচি হাতের ড্রয়িং খাতায় অস্ত গেছে,
ঝুটি দুলিয়ে ছুটোছুটি খেলারা আজ বিলুপ্ত সভ্যতার ন্যায় যাদুঘরে।
ক্লাস ফাঁকির আনন্দ! তার ফসিল খুঁজে খুঁজে আমি যে ক্লান্ত!

আকাশিয়া, তুমি দূর আকাশেই থাকো।
এ অন্য ভুবন! এখানে আর আসতে চেও না!
এখানে হাসতে গেলে খিলখিল শব্দ করা যায়না,
বড্ড অশোভন দেখায়!
কাঁদতে হলে বদ্ধ ঘরে অন্ধকারে কাঁদতে হয়,
নতুবা ন্যাকামি হয়ে যায়!
ভদ্রতার মুচকি হাসির খোলসে নিজেকে শামুক করে রাখতে হয়,
রাতের বালিশে একাকিত্বকে চাপা দিয়ে, জনস্রোতে ভাসতে,
ঘরের মাঝে জোৎস্না ঠিকরে পড়ে,অথচ মনে কৃষ্ণপক্ষ চলে!
ব্যস্ত ঘড়ির টিকটিক শব্দে নিঃশ্বাসের শব্দ বিলীন হয়ে যায়!
কষ্টে ধুকে ধুকে কেমন যেন সুখী সুখী অভিনয়,
পারবেনা তুমি আকাশিয়া!
এ অন্য ভুবন!

তোমায় হারিয়েছি আমি হাত ভাঙ্গা পুতুলটাকে জঞ্জাল ভেবে,
তোমায় হারিয়েছি আমি ফ্রক ছেড়ে ওড়নার ভাজে।
আমাকে জীবনানন্দের কবিতা দিয়ে
তুমি চলে গেছ ঠাকুরমার ঝুলির রাজকুমারের সাথে!
তুমি নেই! নেই! কোথাও নেই আকাশিয়া!
তোমায় হারিয়ে ফেলেছি, ও আমার রংধনু ছেলেবেলা!
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৬
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×