প্রজন্ম চত্তরে রাজাকার বিরোধী আন্দোলনে দেশের অন্যতম বৃহত রাজনৈতিক দল বিএনপি'র অনুপস্থিতি কিংবা উপস্থিত হতে না পারাটা বিএনপির ইতিহাসের সবচেয়ে বড় ট্রাজেডি। আমি ব্যক্তিগত ভাবে হলফ করে বলতে পারি, বিএনপি'র লক্ষ লক্ষ তরুন সমর্থক কিংবা কর্মী দলের হাই কমান্ডের উপর বিরক্ত হয়ে আছে। আনুষ্ঠানিকভাবে রাজাকার বিরোধী আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করতে না আসার কারনে বিএনপির এক ধরনের বিশাল ক্ষতি হয়ে গেল।
কারন, একজন মুক্তিযোদ্ধার হাতে গড়া একটি বৃহত ও গুরুত্বপূর্ন রাজনৈতিক দল সাধারন গনমানুষের সৃষ্ট রাজাকার ও আলবদর বিরোধী আন্দোলনের শরীক হতে পারছেন না।
দেশনেত্রী ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনে এখন কি কাজ করছে তা আমার মত একজন সাধারন ব্লগারের জানার কথা নয়। তবে জামাতের সাথে রাজনৈতিক ঐক্য উনার দেশপ্রেমিক মানসিকতার সাথে যে ঠিক যাচ্ছে না, তা হয়ত উনি বুঝতে পারছেন।
শাহবাগের গনজোয়ারের এই দৃশ্য দেখে নিশ্চয়ই বিএনপির হাইকমান্ডও গর্বিত বোধ করবেন।
অন্যদিকে, আওয়ামীলীগের কর্মীদের প্রতি অনুরোধ থাকবে এই আন্দোলনে আপনারা কখনোই নিজেদের কোন প্রচারনা করতে আসবেন না এবং আমাদের এই আন্দোলনটাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করবেন না।
এই আন্দোলন কোন রাজনৈতিক দলের নয়। এই আন্দোলন শুধুমাত্র দেশপ্রেমিক মানুষের আন্দোলন দেশদ্রোহী জনগোষ্ঠীর বিরুদ্ধে।
'লেখাটি আমার একান্তই ব্যক্তিগত বিশ্লেষন'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




