সাতটি কাজের বাইরে নিয়মিত টহল এবং চেকপোস্ট বসিয়ে তল্লাশি আর করবে না ৠাব...খবরটি মোটেই সুখকর নয়...অন্তত আমার মতো নিশাচর মানুষের জন্য খুবই উদ্বেগের বিষয়...আমরা যারা রাজধানীর বুকে গভীর রাতে ঘোরাফেরা করি তাদের সঙ্গে হরহামেশাই কালো পোশাকধারী এই ৠাব ভাইদের সঙ্গে দেখা হয়...তারা নামধাম জিগায়...কখনও শরীর হাতায় (ব্যাপারটা কেউ খারাপভাবে নিয়েন না :-))...এতে অনেকেই মাইণ্ড খাইলেও আমি মাইণ্ড খাইনা...
কারণ এই যন্ত্রণার একটা সুফল হইলো, রাতবিরাইতে আমাগো ছিনতাইকারী ভাইব্রেরাদাররা ৠাবের এই হাতানির ভয়ে অনেককাংশেই তাদের মহান কার্যক্রম খিচ মাইরা থুইছিলো...গতকালকে এই খবর শোনার সঙ্গে সঙ্গেই নিশ্চয়ই মামুর বেটারা মিষ্টি বিতরণ করছে...কেউ কেউ বলতে পারেন, কেনো এই চেকপোষ্টের কাজটি পুলিশ করবে...
হুমম কাজটাতো পুলিশেরই...মাগার পুলিশ চেকপোষ্টের নামে যেইটা বসায় সেইটারে ফেকপোস্ট বলাই ভালো...ওইটা হইলো নেহায়েত সাধারণ মানুষকে হয়রাণির একটা বিশেষ জায়গা...বিশেষ করে নিম্নবিত্ত অসহায় মানুষকে...এইসব চেকপোষ্টের সবচে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সিএনজিতে কম বয়েসী নারী পুরুষ দেখলে তারা স্বামী-স্ত্রী কী না সেই বিষয়ে গবেষনা করা...অথবা কোন দিনমজুর বা গ্যারেজ শ্রমিক কাজ শেষে গভীর রাতে বাড়ি ফেরার সময় সন্দেহজনক আচরণের দায়ে তাকে থানায় তুলে নিয়ে যাওয়া...
ৠাব মোটেও ধোয়া তুলসী পাতা নয়...তবে এই উপদ্রবটা তারা কম করে...পুলিশ চেকপোস্টের ১০০ গজের মধ্যে ছিনতাই হইছে এমন ঘটনাও শোনা যায়..এতে পুলিশ ভাইদের অবশ্য দোষ নেই...কারণ অধিকাংশ পুলিশ চেকপোস্টে কোন পুলিশের গাড়িই থাকে না...আর যদিও থাকে গাড়ি নামক কোন বস্তু তাহলে সেইটার সর্বোচ্চ গতি ঘন্টায় ৪০...তাইলেই বোঝেন অবস্থা...ছিনতাইকারীরে ধাওয়া তো দূরের কথা গাড়ি স্টার্ট লইতে লইতেই সুবেহসাদেকের আলো ফোটে...
ৠাব দুর্নীতিগ্রস্থ হয়ে পড়েছে....ৠাব বিচার বর্হিভূত হত্যাকাণ্ডে ঘনঘন অংশ নিচ্ছে...আরও নানা অভিযোগের সমাধান তার কার্যপরিধি ছোট করার মধ্যে নয়...এসব সমাধান বাহিনীটির যথাযথ সংস্কারের মাধ্যমে...এসবের আসল সমাধান বাহিনীটিকে নিজ স্বার্থে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার না করার মধ্যে...তাই একটা অনুরোধ সাধারণ মানুষের নূন্যতম স্বস্তির জায়গাগুলোকে কোনরকম খোঁড়া যুক্তিতে অস্বস্তিকর করে তুলবেন না প্লিজ...
বি:দ্র: আমার চৌদ্দগুষ্ঠীর কেউ ৠাবে চাকরি করে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


