পুরুষ তুমি সাবধান হও
১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পত্রিকায় কাজ করার সুবাদে প্রতিদিনই একান্ত বাধ্য হয়ে ‘স্ত্রীকে হত্যা করলো স্বামী’ টাইপের কমপক্ষে ১০টি নিউজ পড়তে হয়...এছাড়া ছোটবেলা থেকেই ‘দুখিনী জোহরা’ টাইপ বাংলা ছবির সুবাদে একটা বদ্ধমূল ধারণাও জন্মে গিয়েছিলো বাংলার ঘরে ঘরে স্ত্রীদের জন্মই হয়েছে শুধু স্বামীর হাতে মার খাওয়ার জন্য...তবে আজকের দুটি সংবাদ একেবারে অন্তরাত্মা কাঁপিয়ে দিয়েছে আমার...একইদিনে দুটি সংবাদতো তাই হজম করতে একটু কষ্ট হয়েছে...
প্রথমটি হলো ‘স্ত্রীর তথ্যে ঘরের মেঝে খুঁড়ে মিলল স্বামীর লাশ...নিখোঁজের ১০ দিন পর চট্টগ্রামের রাউজানে নিজের ঘরের মেঝে খুঁড়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে স্ত্রী তাকে হত্যা করে ঘরের ভেতর লাশ পুঁতে রাখে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।‘ আর দ্বিতীয়টি ‘সারাদিন ওয়ারড্রোবে স্বামীর লাশ রেখে থানায় ফোন...রাজধানীর কল্যাণপুরে হত্যার পর সারাদিন বাসার ওয়ারড্রোবে স্বামীর লাশ লুকিয়ে রেখে রাতে নিজেই থানায় ফোন করে ধরা দিয়েছেন এক গৃহবধূ।’
আর সব সুস্থ-স্বাভাবিক মানুষরে মতো আমিও যে কোন ধরণের হত্যা-সহিংসতার বিপক্ষে...তবুও যুগযুগ ধরে চলতে থাকা ট্র্যাডিশনের বিপরীত কোন সংবাদে সময় পাল্টে যাওয়ার পজিটিভ আভাস পেয়ে ছোট্ট একস্লিপ লিখলাম আরকি...বিষয়টি অন্যভাবে দেখবেন না প্লিজ...শুধু এইটুকু বলি, এখনো সময় আছে ‘পুরুষ তুমি সাবধান হও’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে...
...বাকিটুকু পড়ুন
২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮
তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,...
...বাকিটুকু পড়ুনএ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন