এই তো কয়দিন আগেও এক বন্ধু মুখের সামনে হাত নেড়ে গল্প বলছিলো, ‘মনে কর প্যারিসের সিকিউরিটি সিস্টেমই আলাদা। ওইখানে মানুষ আমাদের মতো অনিশ্চয়তায় জীবন কাটায় না। প্রতিটা মানুষের নিরাপত্তা দেয় সরকার। ওইখানে নিরাপত্তা ব্যবস্থা এতােটাই ভালো যে তুই একটা কুত্তােরে লাথি মারলেও পুলিশ তোকে ঠিকই ধরে ফেলবে। আসলে মামা উন্নত রাষ্ট্রে না গেলে বুঝবি না ওইখানকার জীবনমান’....
বিদেশ ফেরত বন্ধু যখন এসব গল্প বলছিলো তখন অমি মনে মনে ভাবছিলাম, ইস্ আমাদের দেশটা যদি কোনদিন প্যারিসের মতো হয়ে যেতো!
তবে গত কালকের আর আজকের ঘটনা জানার পর আল্লাহর কাছে একটাই ফরিয়াদ, ‘ইয়া মাবুদ দেশটারে আর যাই কর অন্তত প্যারিস বানাইয়ো না। আমীন।’
বি: দ্র: ফ্রান্সের রাজধানী প্যারিসে গতকাল বিদ্রুপ ম্যাগাজিন শার্লি এবদুর অফিসে হামলার ঘটনায় ১২ জন নিহত হওয়ার পরদিনই আজ ফের গুলির ঘটনায় এক নারী পুলিশ নিহত এবং আরো একজন গুরুতর আহত হয়েছেন। বুঝেন তাইলে অবস্থাডা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


