জীবনের আনন্দ...
০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খুব ভোরে হাঁটার অভ্যেস আমার নেই...অনভ্যাসের কারণে অল্প হাঁটলেই হাফ ধরে যায...তবে চা বাগানের ভেতরের পাথর বিছানো সরু পথটা দিয়ে হাঁটতে মোটেও খারাপ লাগছে না...বেড়াতে বের হবার শুরুতে বেশ কষে জ্যাকেট, মাফলার চাপিয়েছিলুম গায়ে...কিন্তু এখন ভেতেরটা বেশ তেতে ওঠেছে...রীতিমতো ঘামতে শুরু করেছে শরীর...শরীরের উত্তাপ কমাতেই জ্যাকেটের চেনটা খুলে দিলাম...আহ্, এক দলা ঠাণ্ডা হওয়া মূহুর্তেই ঢুুকে গেলো পরণের টি-শার্ট ভেদ করে...এখন বেশ আরাম লাগছে...রাতভর শিশিরে ভিজে গাছের পাতাগুলোকে বেশ সতেজ হয়েছে...হাঁটতে হাঁটতে বাগানের শেষ মাথায় চলে এসেছি...
চা বাগানের এই অংশটা বোধহয় আবাসিক এলাকা...বাড়িগুলোর ঢোকার মুখে নতুন মাটি দিয়ে লেপা...আরেকটু এগুতেই পাওয়া গেলো তাকে...যার লোভে এতােটা পথ আসা...দোকানের নড়বড়ে কাঠের বেঞ্চিতে বসতে বসতেই সুদীর্ঘ লাইনটি মাথায় এলাে...’কুয়াশা ঢাকা ভোরে দীর্ঘপথ হেঁটে ক্লান্ত হবার পর জিরিয়ে নেয়ার উছিলায় গরম চায়ের কাপে প্রথম চুমুক দেয়ার যে আনন্দ তার সঙ্গে আর কোন কিছুরই তুলনা চলে না’...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইশ্কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে...
...বাকিটুকু পড়ুনখোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব...
...বাকিটুকু পড়ুন
তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।
স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি...
...বাকিটুকু পড়ুন