’লড়াই ছাড়া নতি স্বীকার নয়’ বলছেনে বিএনপি নেতা রুহুল কবির রিজভী...
বাহ মুখে কালো কাপড় বেঁধে বাসে আগুন দেয়ার মানে যে লড়াই এই তথ্য তো জানা ছিলো না!!!
আজ পর্যন্ত তো কোন বিএনপি নেতাকে বলতে শুনলাম না, ‘সরকারকে অল্টিমেটাম দিচ্ছি দাবি না মানলে নিজ গায়ে আগুন জ্বেলে আত্মাহুতি দেবো?’
অথবা কোন বিএনপি নেতাকে তো দেখলাম না গ্রেপ্তার ভয়ে নিরাপদ ডেরায় পালিয়ে না থেকে সেন্ট্রাল জেলের সামনের গেটে গিয়ে চেঁচিয়ে বলতে, ’গ্রেপ্তার যখন করবেই সিদ্ধান্ত নিয়েছো তাই নিজেই এলাম কারাবরণ করতে। দেখি কতোদিন আটকে রাখতে পারো’....
পুরোদেশে হরতাল অবরোধ ডেকে ২০ দলীয় জোটের সিনিয়র নেতারা যখন কোন দূতাবাসের সাদা হুজুরের আমন্ত্রনে নিজের দামী গাড়িখানা হাঁকিয়ে কালো জলের গেলাসে চুমুক দিতে হাজির হন তখন আর কিছু না হোক মুখে কিন্তু ঠিকই থুতু জমে...অার বলতে ইচ্ছে করে,
‘মহামান্য লড়াই মানে আমাদের কাবাব
আর আপনাদের গেলাস ভর্তি শারাব।
লড়াই মানে বার্ণ ইউনিটে আমাদের যন্ত্রণা কাতর দিন
আর আপনাদের মাখন রঙা বিবি-বাচ্চার অধীর অপেক্ষা
আবার আসবে কবে সেই সে সুদিন।’
আপনারা আপনাদের লড়াই চালিয়ে যান...সমস্যা নেই পুড়িয়ে মারবার সাবজেক্টের অভাব হবে না এ দেশে...আমাদের মতো ফক্কিনিরা আকছারই এদেশে জন্মায় কীনা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



