somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নায়েক রাজ্জাক অথবা বাবা দিবস

২১ শে জুন, ২০১৫ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবা দিবস নিয়ে আদিখ্যেতা করে নতুন কিছু লেখার নেই...বাবারা যে কতো মহান তা ঢ্যাঁড়া পিটিয়ে জানানোর কিছু নেই...পৃথিবীর সব বাবা-রাই তার সন্তানের কাছে সুপার হিরো...সব বাবাই তার কাছে অত্যন্ত সৎ-নিষ্ঠাবান...এ কারণে আমি জীবেন কোন দুর্নীতিবাজ বাবা দেখিনি...

আমাদের যাদের বাবা বেঁচে আছেন, সুস্থ আছেন, আমাদের কাছে অাছেন তারা বাবা দিবসের তাৎপর্য বুঝবো না...যাদের বাবা বেঁচে নেই, কাছে নেই, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তারা হাড়ে হাড়ে টের পান বাবা শব্দের মর্মকথা...

রাত হয়েছে কিন্তু বাবা ঘরে ফেরেনি সন্তানের কাছে এর চেয়ে উৎকন্ঠার বিষয় আর কী হতে পারে তা আমার জানা নেই...ছোটবেলায় এমন উৎকন্ঠায় বহু রাত কেটেছে আমার...তখন স্বৈরাচার আন্দোলনের রমরমা সময়...মিরপুরে রোডে ছাত্রজনতা-পুলিশ সংঘর্ষ নিত্যদিনের ব্যাপার...এমন গণ্ডগোলের দিনে সন্ধ্যা মিলিয়ে যাওয়ার পরও বাবা বাসায় না এলে পাংশুটে মুখে বারান্দায় দাঁড়িয়ে থাকতাম...

ছোটবেলার সেই উৎকন্ঠা আমি আজো ভুলিনি তাই চোখ বন্ধ করে বলতে পারি আজকে রাজ্জাকের সন্তানেরা কী সীমাহীন উৎকন্ঠা আর আতঙ্কে দিন কাটাচ্ছেন...রাজ্জাককে চিনেছেন তো? আমাদের বিজিবি সদস্য নায়েক রাজ্জাক...যাকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ৩ দিন আগে ধরে নিয়ে গেছে...তাকে আটক অবস্থার একটি ছবিও তারা আপ করেছে তাদের সাইটে...

রাজ্জাককে মুক্ত করতে সরকারি পর্যায়ে নিশ্চয়ই কূটনৈতিক তৎপরতা চলছে...তবে তিনদিন পেরিয়ে যাওয়ার পরও এর কোন অগ্রগতি দৃষ্টিগােচর না হওয়ায় শঙ্কা রয়েই গেছে...

দেশে এতোদিন এই নামে একজন নায়কই ছিলেন নায়ক রাজ রাজ্জাক...এখন দেশ দু'জন নায়ক পেলাে...একজন পর্দার নায়ক আরেকজন দেশ রক্ষার সত্যিকারের নায়ক...তবে আফসোস একজন নায়ক যখন টিভিতে সন্তানদের মুখ তুলে দেয়া মিষ্টি চিবুতে চিবুতে বাবা দিবসের ইন্টারভিউ দিচ্ছেন অন্যজন অনেকদূরের কোন বন্দীশালায় হাতকড়া পরে মুক্তির আশায় ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছন...

আমাদের এই নয়াককে সুস্থ অবস্থায় দ্রুত উদ্ধারের ব্যবস্থা করুন...বাবা দিবসে মিষ্টি না হোক একজন পিতাকে তার সন্তানের পাশে বসে ডালমাখা ভাত খাওয়ার সুযোগ দিন...

পৃথিবীর সব আব্বা-রা ভালো থাকুক। (আমি আমার বাবাকে 'আব্বা' বলেই ডাকি)

বি:দ্র: বিজিবি নায়েক রাজ্জাক আদৌ কোন সন্তানের পিতা কীনা আমি জানি না। তবে তার ছবি দেখে বয়েস বিবেচনাতে আমার কাছে মনে হয়েছে তিনি একজন পিতা। তাই লিখলাম।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৫ দুপুর ১২:৫৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

×