somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুরু শেষ অথবা ফুরিয়ে যাওয়া

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝরাত্তিরে ঘুম ভেঙে গেলে বালিশের তলা থেকে হাতঘড়ি বের করে সময় দেখবার চলটা বােধহয় এখন আর নেই...এখন বালিশের তলা থেকে মোবাইল বের করে সময় আর নোটিফিকেশন দুটোই দেখা যায় একসঙ্গে...

রাত ৩.২৪...অন্যদের কি হয় জানি না তবে আমার হোটেল ঘরে ঘুম ভালো হয় না...ঘন্টাখানেক বাদেই ভােরের আলো ফুটতে শুরু করবে...কলকাতা শহরে আজ শেষ দিন...এ শহরের ভোরটা চমৎকার...

ভ্রু কুঁচকে ভাববার কারন নেই...সব শহরের ভােরের আলাদা সৌন্দর্য রয়েছে, সে তুলনায় কলকাতা শহরের ভাের অনেক বেশি সুন্দর...অন্যান্য শহরের তুলনায় এ শহরের ঘুম ভাঙে অনেক দেরীতে...তাও হুট করে নয় খুব ধীরে ধীরে আলসে আদুরে কিশােরীর মতাে আড়মোড়া ভাঙতে ভাঙতে...এখানে ধুম করে শহরটা ব্যস্ত হয় না...

যেমনটা হয় ঢাকায়...ঢাকায় ভোর ৬টায় ফুটপাতে দাঁড়িয়ে বিড়ি ধরানো থেকে শুরু করে শেষ টান দিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলার ওইটুকু সময়ের মধ্যেই পুরো শহরে প্যা পােঁ শুরু হয়ে যায়...কিন্তু কলকাতায় শান্ত সকালের স্নিগ্ধ ভাবটা অনেকটা সময় জুড়ে থাকে...

ঢাকার পরে শহর কলকাতাকে আমি ভীষন ভালবাসি...প্রথমত পুরো দুনিয়ায় এটাই একমাত্র শহর যেখানে আমি চাইলেই যেতে পারি (বাড়ির এতো কাছে হয়েও আমি সেখানে ফরেনার :-))...

দ্বিতীয়ত পুরো শহর জুড়েই পুরনো একটা গন্ধ লেগে রয়েছে। নতুনের ভীড়ে পুরোনকে এখনো ঝেঁটিয়ে বিদায় করা সম্ভব হয়নি।...

তৃতীয় কারনটা পুরোটাই আমার লঘু চরিত্রগত। কলকাতার রাস্তাঘাটে অগনিত সুন্দরীদের দেখা মেলে। যাদের দেখলে চােখ ও মনে একধরণের আরাম হয়। (ছোটবেলায় প্রায়ই অনেকের মুখে শুনতাম কলকাতার মেয়েরা ঢাকার ছেলেদর জন্য পাগল। ব্যাপারটা যে কতো বড়ো গুলতানি গত ১২ বছর ধরে বুঝছি। এই কয় বছরে কলকাতার কোন মেয়েকে কোনদিন আমার দিকে একবারের জন্যও চােখ তুলে তাকাতে দেখিনি।)

গেলো বছরের শেষ দিনটা কলকাতায় কাটিয়ে নতুন বছরের পয়লা দিনে দেশে ফিরেছি...পয়লা দিনেই দুপুরে ফাউ খাওয়াদাওয়ার দাওয়াত...আহা এরা এতো ভাল কেনো...কী সুন্দর দাওয়াত দিয়ে কতো যত্মআত্তি করে বসতে দিলাে...আদর করে খাওয়ালো...

দুপুরের দাওয়াত কাম আড্ডা সেরে আরেক বন্ধুর বাড়িতে আড্ডা মেরে গভীর রাতে ঝড়ের গতিতে বাড়ি ফিরছি...স্পিড মিটারে চােখ পড়তেই মনে হলো এর চেয়ে ১০০ গুন বেশি গতিতে সময় পেরিয়ে যাচ্ছে...ধুস্ শালা জীবনটা এতো ছোট কেনো...

সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×