somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইয়াহু ম্যাসেঞ্জারের দিনগুলোতে... :``>>

০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সে অনেককাল আগের কথা...তখনো ওয়াইফাই বা ব্রডব্যান্ড প্রযুক্তির সঙ্গে আমার মতো অনেকের বিস্তর পরিচয় ঘটেনি...প্রশিকা, গননেট, বোলের প্রি-প্রেইড কার্ড আর ডায়াল আপ লাইনই শেষ ভরসা...

দিনভর অফিস করি আর রাতভর ইয়াহু ম্যাসেঞ্জারে চ্যাট করি...জাঁহাবাজ নেটারুদের মুখে শুনি চ্যাট রুমে ছিপ ফেলে মাছ ধরা যায়...অনেকে মাছ-মুরগী দুটোই পায়...আর আমাদের মতো হা-ভাতেদের শুধু এই চ্যাটরুম থেকে ওই চ্যাটরুমে ঘোরাঘুরিই সার...কিছুক্ষন চ্যাট করার পরই প্রশ্ন আসে ASL (Age, Sex, Location)...জবাব দিলে ফিরতি উত্তর মেলে Male Here...Bye...
frown emoticon

ঠিক সেই সে কালে তার সঙ্গে আমার পরিচয়...আর সবার মতো তারও চ্যাটরুমে পোশাকী একটা নাম ছিলো...ইংরেজিতে সেই নাম দারুন খটমটে Konkaboti (অনেককাল আগের কথা তাই নামখানা লিখলুম...নচেৎ...)

প্রথমদিনই চ্যাট জমলো দারুণ...ঘন্টাখানেক কথা বলার পর তার মনে হতো শুরু করলো আমি তার পুরনো প্রেমিক...ততোক্ষনে আমি জেনে গেছি তিনি প্রবাসে থাকেন...তার স্বামী ও তিনি দুজনেই দারুণ মেধাবী...খুব ভালো চাকরি করেন...

তাকে আমি যতোই বোঝাই আমি তো আপনার সেই পুরনো প্রেমিক নই...কিন্তু ত‍ার বিশ্বাস ভাঙে না...প্রথমদিনের প্রথম পরিচয়ে এমন পরিস্থিতিতে আমাকে কখনো পড়তে হয়নি...এক পর্যায়ে তিনি আমাকে বললেন ফোন নম্বর দাও...আমি নিশ্চিত হতে চাই...দিলাম ফোন নম্বর...সুদূর প্রবাসে থেকে তিনি সঙ্গে সঙ্গে ফোন দিলেন...আমার কন্ঠস্বর শুনে আশ্বস্ত হলেন, আমি তো সেই মনের মানুষ নই...হতাশ তো হলেনই বটে...

তবে হতাশ হলেও তিনি সুসভ্য তাই টুকটাক চ্যাট চালিয়ে যেতে লাগলেন...সেই থেকে শুরু...আমাদের মধ্যে অন্তর্জালে চিঠি চালাচালির...আমাদের চ্যাটের সময় মেলে না তাই ইমেইল করি একজন আরেকজনকে...এর মাঝে আমার জীবনে দারুন বিপদ ঘনিয়ে এলাে...দীর্ঘদিন থাকতে হলো আমাকে কলকাতায়...

মিথ্যে বলবো না কলকাতার ধূসর সেই দিনগুলোতে তার লম্বা চিঠি আমার একমাত্র অনুপ্রেরণাই বলুন বা বিনোদন...প্রতিদিন বিকেলে আমি যেখানটায় থাকতাম সেখান থেকে অনেকদূরের একটি সাইবার ক্যাফেতে যেতে হতো আমাকে মেইল চেক করার জন্য..েএখনো স্মৃতিতে জ্বলজ্বল করছে কী আগ্রহ নিয়ে পড়তাম সেই দীর্ঘ চিঠি আর লিখতাম তার দীর্ঘ জবাব...এভাবেই চলছিল...

আমরা কেউ কখনো কারো প্রেমে পড়িনি...বা আমাদের চিঠিগুলোতেও কোন প্রেমের দূরাভাষ ছিলো না...শুধু ছিলো দেখা-অদেখার ভীষন ভালো লাগার কথাবার্তা অার বন্ধুত্ব...তবুও একদিন তিনি এক চিঠিতে আমাকে জানালেন আমাদের চিঠিগুলোতে ইদানীং মানঅভিমানের বিষয়গুলো বেশি প্রশয় পাচ্ছে...আর এরকম মানঅভিমান নাকি শুধু প্রেমিক প্রেমিকারাই করে থাকে...

তাহলে উপায়??? উপায় পাওয়া গেলো...মেইল চালাচালি কমিয়ে আনা হলো...আমার একটি অভ্যাস হলো আমি সাধারণত কাউকে আগ বাড়িয়ে লিখি না...লিখলে জবাব দেই...তার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য ছিলো...একবার একটি মেইলের জবাব দিলাম কিন্তু ফিরতি কোন মেইল এলো না...সেই শেষ...

অন্তর্জালের হাজারো চিঠির ভিড়ে তার চিঠিগুলো ইনবক্সে চাপা পড়ে গেছে...ক্ষতি নেই অদেখা সেই বন্ধুর কথােতো মনে আছে...মনের কথা মনেই থাক‍াই ভালো...
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×