somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের ইতিকথা: শেষ পর্ব

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুম্বাই। ভারতের প্রাণস্বরূপ এই নগরী বিশ্বের অন্যতম জনবহুল এবং বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ মহানগরী। যুগের পর যুগ ধরে অজস্র মানুষকে আশ্রয় দিয়েছে এই মুম্বাই, যুগিয়েছে অন্ন। আজও প্রতিদিন অসংখ্য জীবিকান্বেষী মানুষকে সাদর অভ্যর্থনা জানায় প্রায় ২.৫ কোটি অধিবাসীর শহর মুম্বাই। কিন্তু প্রায় সকল মহানগরীর মতই মুম্বাইয়েরও আছে এক অন্ধকার জগৎ, এ হল মুম্বাইয়ের সেই ভয়ংকর অপরাধ জগৎ যা কেবল তার শান্তিপ্রিয় বাসিন্দাদেরই নয় বরং ভারতসহ ভারতের বাইরেও বহু মানুষের ঘুম কেড়েছে। হাজী মাস্তান, মুদালিয়ার থেকে দাঊদ ইব্রাহীম, ছোটা শাকিল -মুম্বাইয়ের অপরাধ জগতের নিয়ন্ত্রকরা এই স্বপ্নের নগরীর ইতিহাসকে রক্তে রঞ্জিত করতে কখনই কুণ্ঠিত হয় নি। তাদের লিপ্সা-হিংসা ছবির মত মুম্বাইয়ে বহু রক্ত ঝরিয়েছে আর আজও ঝরিয়ে যাচ্ছে। মুম্বাইয়ের সেই লোমহর্ষক অপরাধ জগৎ নিয়েই কিছু না বলা কথা, কিছু গুঞ্জন ধারাবাহিক পর্বে তুলে ধরার এই ক্ষুদ্র প্রয়াস।


প্রথম পর্ব


দ্বিতীয় পর্ব


তৃতীয় পর্ব


চতুর্থ পর্ব


পঞ্চম পর্ব


ষষ্ঠ পর্ব


সপ্তম পর্ব


শেষ পর্ব: আজকের মুম্বাই


দাঊদ মুম্বাইয়ে জেঁকে বসলেও তার একার রাজত্ব মুম্বাইয়ে বেশিদিন ছিল না। ১৯৯০ সালের পর দাঊদ আর রাজনের সম্পর্কে চিড় ধরে। দাঊদের অপর এক সহযোগীর হাতে রাজনের এক ঘনিষ্ঠ সন্ত্রাসী নিহত হলে রাজন দাঊদের কাছে বিচার দাবী করে। কিন্তু দাঊদ কেবল ওই সহযোগীকে চড় মেরে ছেড়ে দিলে ক্ষুব্ধ হয় রাজন। একসময় দাঊদের গ্যাং ছেড়ে নিজের গ্যাং বানায় রাজন। বর্তমানে রাজন দাঊদের প্রধান প্রতিদ্বন্দ্বী। একসময়ের ঘনিষ্ঠ এই দুইজনের গ্যাঙয়ের মধ্যে গ্যাং ওয়ারের ঘটনাও ঘটেছে। দাঊদ করাচী থেকে ছোটা শাকিল এবং আরও এক সহযোগীর মাধ্যমে মুম্বাই নিয়ন্ত্রণ করে আর ছোটা রাজন নিজেই সক্রিয়ভাবে নিজের গ্যাং নিয়ন্ত্রণ করে। মুম্বাই পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা করেন নাকি ঘুষ খান তা তারাই ভাল বলতে পারেন। বহু অপরাধী যেমন ধরা পড়েছে তেমনি জন্মেছে আরও অনেক নতুন অপরাধী। অতি সম্প্রতি একের পর এক ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় ধর্ষণের নগরী হিসেবে পরিচিতি পেয়েছে মুম্বাই। ব্রিটিশ ভারতে লোক দেখানো পুলিশ বাহিনী অপরাধকে প্রশ্রয় দিয়েছিল ব্যাপকভাবে। অত্যাচারী ব্রিটিশরা সাধারণের নিরাপত্তার কথা কখনও চিন্তাও করে নি। একসময়ের শান্ত মুম্বাই জনপদ আজ কেবল অসংখ্য নবীনের স্বপ্নের শহর নয়, সাধারণ মানুষের আতংকের শহরও বটে। ভয়ংকর সব অপরাধী আর বিভিন্ন সন্ত্রাসী হামলা শহরটির নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি হর-হামেশাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। ১৯৮২ সালে প্রথম এনকাউন্টারের পর আজ পর্যন্ত প্রায় ৯০০ এনকাউন্টারের ঘটনা ঘটেছে মুম্বাইয়ে যাতে নিহত হয়েছে ১৩৫০ জনেরও বেশী। এর মধ্যে ১৯৯১ সালের ১৬ নভেম্বর লোখান্ডওয়ালা কমপ্লেক্সে পুলিশের এনকাউন্টারে ভয়ংকর গ্যাংস্টার মায়া আর তার সহযোগী আরও ছয়জন গ্যাংস্টারের মৃত্যু উল্লেখযোগ্য। শোনা যায়, দাঊদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়া আর ছোটা রাজনের প্রতি আনুগত্যের কারণে দাঊদের লোকজন পুলিশকে মায়ার অবস্থান জানিয়ে দেয় যার ফলে পুলিশের মুখোমুখি হয় মায়া। প্রতিদিন কতজন সন্ত্রাসী হামলার শিকার হন আর কতজন বরণ করেন মৃত্যু তার কোন নির্ভরযোগ্য হিসাব সম্ভবত কেউ দিতে পারবেন না। এতসব কাহিনী যাদের নিয়ে, সেই ডনদের সাথে এই পর্যায়ে পরিচিত হওয়া যাক।



হাজী মাস্তান



ভরদরাজন মুদালিয়ার



শাবির ইব্রাহীম



মান্য সুরভে



দাঊদ ইব্রাহীম



ছোটা রাজন



ছোটা শাকিল



সদ্য বিবাহিত দাঊদ ইব্রাহীমের মেয়ে ও জাভেদ মিয়াঁদাদের ছেলে


সমাপ্ত.........
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:২০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×