somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কম্পিউটারে বাংলা লিখার সূচনা ও আমাদের লক্ষ্য

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শ্রদ্ধা তাদের প্রতি যারা এই ভাষার জন্য প্রাণ দিয়েছেন।

আলহামদুলিল্লাহ আমাদের এই বাংলা ভাষা প্রয়োগের মাধ্যম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
কোডপত্রর প্রাথমিক লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম একটি লক্ষ্য হলো বাংলা ভাষাকে সহজভাবে ছড়িয়ে দেয়া।
আমাদের যাত্রা ২০১৮ সালের নভেম্বর মাস থেকে। এর পূর্বে অনেকেই বাংলা ভাষাকে ছড়িয়ে দেয়ার জন্য অনেক পরিশ্রম করেছেন। যাদের মধ্যে একটি দল এর কথা না বললেই নয়, আর সেটা হলোঃ ওমিক্রনল্যাব। প্রতিষ্ঠানটি অভ্র কিবোর্ড তৈরি করেছে।
বাংলা ভাষাকে কম্পিউটারে ছড়িয়ে দেয়ার জন্য তাদের ভূমিকা কখোনোই অস্বীকার করা যাবে না। নিঃস্বার্থভাবে ২০০৩ সালে তারা বিনামূল্যে অভ্র কিবোর্ড উন্মুক্ত করেছিলেন। ফোনেটিক এবং ইউনিকোড এনে তাঁরা বাংলা ভাষাকে সকল মাধ্যমে ব্যবহারযোগ্য করেছেন। মূলত তাদের মাধ্যমেই সঠিক পদ্ধতিতে কম্পিউটারে বাংলা লেখার সূচনা হয়েছে। তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আমাদের লক্ষ্য হলো বাংলা ভাষায় নতুন মাত্রা যুক্ত করার পাশাপাশি আরেকটু সহজভাবে উপস্থাপন করা। তাই আমাদের কিবোর্ড অ্যাপগুলো অন্য কিবোর্ড অ্যাপগুলোর প্রতিদ্বন্দ্বী নয়।

কাজেই যেই প্ল্যাটফর্ম ই হোক না কেনো আমাদের কিবোর্ড অ্যাপগুলো অন্য অ্যাপগুলোকে নিচে নামানো বা সেগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উন্মুক্ত করা হয়নি বরং আমাদের লক্ষ্য বাংলাভাষাকে ছড়িয়ে দেয়া। এর জন্য বর্ণ’তে আমরা বেশ কিছু সুবিধা যুক্ত করেছি যেমনঃ ফিক্সড কিবোর্ড লেআউট, একাধিক এনকোডিং এ ফোনেটিক সিস্টেমে লিখার সুবিধা, ফোনেটিক সিস্টেমে কিছু বাড়তি সুবিধা, ফিক্সড কিবোর্ড লেআউট এ সয়ংক্রিয় শব্দ সাজেশন, এক ফন্টে একাধিক এনকোডিং।

এছাড়াও আরোও অনেক সুবিধা প্রতিনিয়ত যুক্ত করা হচ্ছে, আমরা চাই সকলে মিলে বাংলাভাষাকে সমৃদ্ধ করতে, যদিও আমাদের অভিজ্ঞতা এবং ভুমিকা অনেক কম তবে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। উইন্ডোজ এবং অ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেমের জন্য বর্ণ’র দুটো ভার্সন উন্মুক্ত করেছি যার মধ্যে একটি ওপেন সোর্স তাছাড়া একটি ওপেন সোর্স অ্যান্ড্রোয়েড কিবোর্ড এবং আইএমই এর সোর্সকোডও উন্মুক্ত করেছি যেগুলোর ডেভেলপমেন্ট সচল রয়েছে। আমাদের পক্ষে সকল দিক বিবেচনা করা একটু কষ্টসাধ্য হয়ে পড়ে তাই সকলের সহযোগিতা কামনা করছি।


ভাষাকে ছড়িয়ে দেয়া আমাদের একটি লক্ষ্য তবে একমাত্র লক্ষ্য নয়, বাংলাদেশের সফটওয়্যার খাঁত তথা আইটি সেক্টরকে সমৃদ্ধ করাও আমাদের লক্ষ্য তাই আমাদের চেষ্টা থাকবে সব সময় ইনশা আল্লাহ্‌। আমাদের সঙ্গে আপনারাও যুক্ত হতে পারেন বাংলাভাষা ছড়িয়ে দেয়ার এই মিশনে। যেমনঃ বর্ণ শেয়ার করার মাধ্যমে কিংবা এর রিসোর্স ডেভেলপ করে/ সাহায্য করে , বিভিন্ন ওয়েবসাইটে বর্ণ সম্পর্কে লিখে , উইকিতে কন্ট্রিবিউট করে ইত্যাদি।

আল হামদুলিল্লাহ আজ আমরা একসঙ্গে অনেকগুলো আপডেট এনেছি। বিশেষ করে বর্ণ ১.০.০.১৪ এর বর্ণ এনকোডিং এ আপডেট আনা হয়েছে যার ফলে BE এখন স্ট্যাবল। বক্ররেখা ফন্টের নতুন আপডেটে বোল্ড স্টাইল এবং বর্ণ এনকোডিং যুক্ত করা হয়েছে।

ডাউনলোডঃ
বর্ণ ১.০.০.৪ অ্যান্ড্রোয়েড



বর্ণ ১.০.০.১৪



বক্ররেখা ১.০.০.১



বর্ণমালা ১.০.০.৩

বর্ণপাতা ১.০.০.৪

বর্ণ লাইট উইন্ডোজ

অভ্র কিবোর্ড

বিস্তারিত
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

×