তুমি আমার হও,শুধু
কী দারূন এক দূর্দান্ত দিন শেষে
তুমি যখন দাঁড়াও সামনে এসে
মিছে-মিছি নয় সত্যি ভালবেসে
এঁকে দাও এক নিমিষে
চিহ্ন তোমার ষ্পর্শে, অবশেষে,
বুঝতে পারি চুপিসারে
কী যেন এক প্রণয় প্রলয়
চূর্ণ করে আমার হৃদয়
বইয়ে দিয়ে ফল্গুধারা - সাতকাহনের কাব্যকথা,
বলিছে শুধুবা -
আমার তুমি হও, শুধু, তুমি আমার হও।।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



