প্যারিসে গত শুক্রবার সন্ত্রাসী হামলার পর ইউরোপের বিভিন্ন দেশের মসজিদগুলোতে হামলার ঘটনা ঘটেছে। অনেকেরই ধারনা যে, প্যারিসে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে মসজিদে হামলা চালানো হচ্ছে। ইউরোপের দেশ হল্যান্ড-স্পেন ছাড়াও কানাডায় মসজিদে হামলা চালানো হয়েছে।
কানাডায় মসজিদে হামলা চালানোর পর এক প্রতিক্রিয়ায় দেশটির নতুন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, মসজিদে হামলা একটি ঘৃণিত কাজ। তবে প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়নি।
ইরানের ইকনা বার্তা সংস্থা জানিয়েছে, প্যারিসে হামলার কয়েক ঘণ্টার পর অজ্ঞাত দুর্বৃত্তরা স্পেনের দুন বানিতো শহরের একটি মসজিদে আগুন দিয়েছে।
ওই শহরের কর্মকর্তারা জানিয়েছেন, প্যারিসে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে মসজিদে হামলা হয়ে থাকতে পারে।
তবে বানিতো শহরের মেয়র কুয়ানটানা বলেছেন, প্যারিসে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে অজ্ঞাত দুর্বৃত্তরা এই আগুন লাগায় নি।
এদিকে, হল্যান্ডের সাউথ বারাবানেথ প্রদেশের রুজানদাল শহরের একটি মসজিদেও দুর্বত্তরা আগুন দিয়েছে।
হল্যান্ডের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আগুনে মসজিদটির ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
প্যারিসে সন্ত্রাসী হামলার পর ইউরোপ জুড়ে মুসলমান ও তাদের ধর্মীয় স্থাপনার ওপর হামলার পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে বলে সংবাদদাতারা জানিয়েছেন।
সূত্রঃ গার্ডিয়ান, ইউরোপ অনলাইন
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ১৮ নভেম্বর, ২০১৫
http://www.latestbdnews.com/mosque-in-netherland-canada-spain-is-attacked/
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




