somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটগল্প : 'মুঠোফোন '

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রাত তখন কাটায় কাটায় বারটা। তুলির মুঠোফোন বেজে ওঠে। অনিকের ঘুম ভেঙে যায়। চোখ কচলাতে কচলাতে বলল-এত রাতে আবার কে ফোন করল?
-রং নাম্বার।
ওকে,মোবাইল বন্ধ করে ঘুমিয়ে যাও।
সকালে ঘুম থেকে ওঠে ফ্রেস হয়েই অনিক ঢাকার উদ্দেশ্যে রওয়না দেয়। একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। বেতন ভাল তবে ছুটি খুবই কম। অনিক তুলিকে প্রচন্ড ভালবাসে। কর্তব্যের ফাঁকে একটু ফুরসুরত পেলেই তুলির মুঠোফোনে কল দেয়। সঞ্চিত অব্যক্ত অনুভূতি প্রকাশ করার চেষ্টা করে। কিন্তু মাঝে মধ্যেই তার মোবাইলে ’ওয়েটিং সার্বিস’ দেখতে পায় ,আবার কখনো বা ব্যসত্ম আছে শুনতে পায়।
প্রথম প্রথম তুলিকে কিছুই বলত না,কোনরূপ প্রশ্নও করত না। কিন্তু যখন প্রায়ই সময়ে -অসময়ে ওয়েটিং সার্বিস দেখতে পায় তখন তার মনেও অজানা এক সন্দেহের দানা ঈষৎ ঢেউ খেলে যায়।
সেদিন ছিল শনিবার। কোন এক বিশেষ কারণ দেখিয়ে অফিস থেকে অর্ধদিনের ছুটি নেয় অনিক। বাসায় ফিরার সময় নতুন দুটি সিমও কিনে আনে। নতুন সিম লাগিয়ে তুলির মুঠোফোনে কল দেয়। ওয়েটিং সার্বিস দেখতে পায়। কারেন্টে শক খাওয়ার মত করেই যেন সে মনে শক খেল। অভিমানে কল কেটে দেয়। নানাবিধ প্রশ্ন জাগে তার মনে। চোখে আলো ছায়া দেখে। মিনিট বিশেক পরে আবারও সে তুলির মুঠোফোনে কল দেয়। সেই বিরক্তিকর লেখা। ধৈর্য্যের মাত্রা ছাড়িয়ে যায়। এবার সে তার নিজের সিম লাগিয়ে কল দেয়। তুলি কথা বলতেই থাকে। কে কল দিল সে দিকে যেন তার নজরই নেই। হঠাৎ তুলির মুঠোফোন বন্ধ পায়। রাগে গড়গড় করতে থাকে অনিক। বিকেলে আবারও কল দেয় অনিক। সেই ওয়েটিং সার্বিস। এবার কল রিসিব করে । অনিক ঠান্ডা মাথায় বলে -কার সাথে কথা বলছিলে? মিনুর সাথে-তুলি জবাব দেয়। দুপুরে কার সাথে কথা বলছিলে ? দুপুরে.. কই নাতো! -তুমি আমার সাথে মিথ্যে বলছো কেন?-মিথ্যে বলব কেন;-দুপুর বারটা থেকে একটা পর্যমত্ম এত সময় কার সাথে কথা বলছিলে? উকিলের মত জেরা করতে থাকে অনিক। তুলি সব ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। অনিক নিজেকে আর ধরে রাখতে পারে না। রাগতস্বরে অশালীন গালিগালাজ করে। তুলিও রাগ করে মুঠোফোন বন্ধ কওে দেয়। এরপর যোগাযোগ বিহীন কেটে যায় বেশ কয়েক দিন। অনিক নিজেকে প্রবোধ দেয়। মন থেকে সবকিছু মুছে ফেলার চেষ্টা করে। একবার ভাবে ওকে ঢাকা আনলেই তো সব সমস্যার সমাধান সম্ভব। নানাবিধ চিন্তাভাবনা করে সে কয়েকদিনের জন্য ছুটি নেয়। তুলির জন্য স্বর্ণের চেইন, দামী শাড়ি,বিভিন্ন কসমেটিকস ,জুতা কিনে। সবকিছু গুছিয়ে বাড়ির দিকে রওয়ানা দেয়।গাড়িতে উঠার পূবেই তার মুঠোফোন বেজে ওঠে। বড় ভাবীর কল। সালাম দিয়ে ঈষৎ হেসে জিজ্ঞেস করে- কি ব্যাপার ভাবী? কান্নাভেজা স্বরে ভাবী বলে-অনিক! এক অজানা শঙ্কা তার মনে দাগ কাটতে থাকে । তবু মনে একটু জোর এনে বলে-ভাবী, বলুন কি কোন সমস্যা হয়েছে? কথাটি বলতে গিয়ে ভাবীর গলা যেন ধরে আসে। তবুও না বলে যে পারা যায় না। অনিক বারবার বলতে থাকে ভাবী বলুন কি হয়েছে? বলুন বলুন.. . .। তুলি এক ছেলের সাথে পালিয়ে গেছে। যতদূও জানি ছেলেটি চিটাগংয়ের। তুই কস্ট নিসনা ভাই তোকে ভাল দেখে আরও একটি বিয়ে করিয়ে দেব। অনিকের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। তার দেহ হিম হয়ে আসে । হাত থেকে মাটিতে পড়ে যায় ব্যাগটি। কষ্টের সুতীব্র দহনে তার চোখের কোণে জমা হয় একফোটা জল। অজ্ঞাতসারেই বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। সে দীর্ঘশ্বাসে যেন আকাশ ভারী হয়ে ওঠে। বাম হাতে চোখ মুছতে মুছতে আবারও অফিসের দিকে রওয়ানা দেয় অনিক।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×