somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটগল্প : 'চক্ষুলজ্জা ' :P

১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চক্ষুলজ্জা

সূর্য তখন অনেকটাই পশ্চিম আকাশে হেলে পড়েছে। সূর্যের তেজস্ক্রীয়তা তেমন একটা নেই বললেই চলে। অদূরেই প্রধান সড়ক। সড়কের ওপাশেই শাওনের বাসা। বাসাটি অবশ্য তাদের নিজের নয়। মাস কয়েক হল তারা এ বাসা ভাড়া নিয়েছে। বেশ জাকজমকপূর্ণ। বাসার কারুকার্য দেখে মালিককে নিঃসন্দেহে সৌখিন বলে যে কারও প্রতিয়মান হবে। বাস ট্রাকের যান্ত্রিক শব্দে তার প্রথম প্রথম ভাল ঘুম হত না,পড়াশোনাতেও তেমন একটা মনোযোগ দিতে পারত না। অবশ্য এখন তার কাছে এসব কর্কশ শব্দ ডাল-ভাতের মতই সয়ে গেছে। সেদিন হঠাৎ তার কক্ষে চয়ন এসে প্রবেশ করে অনুচ্চ স্বরে বলে-চল শিশিরের মেছে যাই। - আজ না কাল যাব। ঠিক সকাল ৯টার দিকে। ছোট ভাইটা আজ বাড়ি থেকে আসবে কি না তাই!
- আচ্ছা, কাজ যখন পড়েই গেছে তখন কি আর করা! তবে দেখিস ৯টার গাড়ি যেন ১০টায় না ছাড়ে!
- ওকে।
কথাটি বলেই চয়ন কক্ষ থেকে বেড়িয়ে গেল। দুজনেই শহরে থাকে, শাওন পরিবারের সাথে আর চয়ন মেছ করে। বামদল বাসদের দুজনেই নিবেদিত প্রাণ। পড়াশুনাতেও দুজনে ভাল। শাওন নর্থ ইস্ট মেডিকেল কলেজের ২য় বর্ষের ছাত্র আর চয়ন পড়ে এম সি কলেজে। দলীয় কর্মকান্ডের সুবাদেই দুজনের মধ্যে গভীর বন্ধুতের সম্পর্ক গড়ে ওঠে।
পরদিন সকাল বেলা। কুয়াশা তখনো পুরোপুরি কেটে ওঠে নি। সূর্য বাবু যেন নিরস আলো ছড়াচ্ছে! কুয়াশায় সবুজ ঘাসগুলো আরও সবুজ ও সতেজ হয়ে উঠেছে। কোথাও পাখ-পাখালির কিচির-মিচির শব্দের লেশও নেই। রাসত্মায় যান চলাচল ক্রমেই বাড়ছে। শাওন, চয়ন ও তাদের দলের কলেজ সভাপতি হিমেল একত্রে শিশিরের মেছের উদ্দেশ্যে বের হল। শাওন অবশ্য আগে কখনই শিশিরের মেছে যায় নি। তবে শাওনের জানা ছিল শিশিরের বাসা নূরপুরে। শহর থেকে কিছুটা দূরে। পল্লীর নিসত্মরঙ্গ পরিবেশ,সবুজ শ্যমলিমা নূরপুরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। বাসা নং ৫ না ৬ তা তার সঠিক মনে পড়ল না,তবে এটা মনে ছিল যে, সে দু’তলা একটি বাসায় থাকে। অবশ্য তাকে খুঁজে বের করা মোটেও কঠিন বিষয় নয়। নূরপুরের সেই ৫/৬ নম্বর বাসার কাছে এসে শাওন কিছুটা আশ্চর্য হয়ে গেল। আশে পাশের প্রায় সবগুলোই দু’তলা বাসা। ঠিক করলো প্রথম ৫ নং বাসাতেই যাবে। যেমন কথা তেমন কাজ। ভুল বাসায় ঢুকলে অবশ্য চয়ন ও হিমেলের কাছে সে কিছুটা বিব্রতবোধ করবে। এজন্য সে বুদ্ধি করে চয়ন ও হিমেলকে নিচে রেখে সে একাই হুরহুর করে উপরে উঠে গেল। ৫ নং বাসার দ্বিতীয় তলাতে। বাসার কলিং বেল টিপতেই এক যুবতী বেরিয়ে এল। ভারি মিস্টি। মনে হল কোন পার্ল্ার থেকে এইমাত্র এসেছে। আধুনিকতা আমাদের যতটুকু না খাঁটি করে তুলছে তার চেয়ে বেশি কৃত্রিমতার প্রতি আকৃষ্ট করে তুলছে। কৃত্রিমতাই ধীরে ধীরে হয়ে উঠছে আসল! সানগ্লাস কপাল থেকে খুলতে খুলতে বলল - কাকে চাই?
শাওন কিছুক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে রইল। তার পর নিজেকে সামলে নিয়ে বলল - এখানে কি মেছ আছে?
যুবতী একটু মুচকি হাসলো। তারপর আসেত্ম করে বলল একটু অপেক্ষা করুন। খানিক পর সে একটি ভরা ম্যাচ নিয়ে এসে বলল - এই নিন। শাওন তো অবাক। ঈষৎ লজ্জায় তার চোখ মুখ লাল হয়ে উঠল। লাজুক স্বরে বলল - আপু, আমি আসলে এই ম্যাচের কথা বলি নি।
যুবতী -তবে?
- এখানে ছাত্ররা মেছ করে থাকে কি না?
যুবতী - ও তাই বলুন। হ্যঁা থাকে। তবে ঐ পশ্চিমের বিল্ডিংয়ের পরেরটাতে।
শাওন - থ্যাংক ইউ।
নিচে নেমে কথাটি চয়ন কে বলতেই তারা হু হু করে হেসে উঠল। তারা মিনিট দুয়েকের মধ্যেই শিশিরের মেছে গিয়ে উঠল। কুশলাদি বিনিময়ের পর দীর্ঘক্ষণ চলল তাদের দলীয় কর্মকান্ডের দীর্ঘ বক্তৃতা। বক্তৃতায় যা বুঝা গেল তা হল - আগামিকাল তাদের কর্মী সম্মেলন। ঢাকা থেকে তাদের বড় নেতা আসবে। চাঁদা প্রয়োজন। শিশির তাদের দলের সদস্য না,ভাল শুভাকাঙ্খিও না,তবে শাওনের ভাল বন্ধু। আর সে কারণে চাঁদা চাওয়ার জন্য তারা শাওনকেই ব্যবহার করল। চাঁদা তোলার ক্ষেত্রে কাকে ব্যবহার করলে ইতিবাচক ফল মিলবে এ হিসেব তাদের ভাল করেই জানা আছে। শাওন চাঁদা চাইতেই শিশির প্রথমে একটু আমতা আমতা করছিল। তারপর পুনঃ যখন তাদের দলের বড় সভা যাদের সহযোগিতায় হচ্ছে তারা যে অনেক বড় মানের সে কথাটি ভাল করে বুঝিয়ে বলর হিমেল। এরপর শিশির আর না করতে পারলো না। ৫০ টাকার একটি নোট বের করে দিল। চাঁদা পেয়ে শাওন আর বেশিক্ষণ বসলো না। চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে বলল - আমাদের আরও কয়েক জায়গায় যেতে হবে, এখন যাই পরে কথা হবে।
শিশিরের কাছে ঐ কয়টি টাকাই ছিল তার শেষ সম্বল। গায়ে প্রচন্ড জ্বর ,তবু সে তাদের কাছে মুখ খোলে নি। ঔষধটাও আনা প্রয়োজন। আনি আনি করেই আর আনা হয়ে ওঠে নি। গরিবের অসুখ এমনিতেই নাকি ভাল হয়। তাই অপেক্ষা! যখন কোন উপায় অমত্মর না থাকে তখনই কেবল তারা ডাক্তারের সরনাপন্ন হয়। শিশিরও এর ব্যতিক্রম নয়। কে তো ঔষধ নাই তাছাড়া বিকেলে তাকে আবার টিউশনিতেও যেতে হবে। শিশিরের মেসে সাগর ছাড়া বাকী সবাই যে যার যার বাড়িতে চলে গেছে। সাগর একটি স্কুলে চাকরি করে এবং রাতে টিউশনি করে। তিন চারটা টিউশনি করায়। সকাল নয়টায় বেরিয়ে গেলে কখনো রাত নয়টা বা দশটা হয় ফিরতে। শিশির নিজেও অবশ্য টিউশনি করে মেছের খরচ চালায়।
বেলা গড়িয়ে সন্ধ্যে হল। টিউশনিতে যাওয়ার সময়ও ঘনিয়ে এল। কিন্তু তার হাতে একটি টাকাও অবশিষ্ট নেই। টিউিশনিতে যাওয়ার ভাড়াটাও পর্যমত্ম নেই। এদিকে সময় ক্রমেই বাড়তে লাগলো। ছাত্রীর বাসা থেকে তার মোবাইলে কল আসে- হ্যালো
- স্লামুআলাইকুম।
- স্যার, আইজকে আইলায় না ক্যানে? তাইর তো খাইল পরীক্ষা!
- একটু ঝামেলায় পড়ে গেছি, কাল তাড়াতাড়ি আসব।
ছাত্রীর মা রাগান্বিত স্বরে বলে - আফনে আর আওয়া লাগত নায়, বালাকবা। কথাটি শুনা মাত্রই শিশিরের প্রচন্ড শীতের মধ্যেও ঘামতে শুরু করে। তার জ্বরের মাত্র ক্রইে বাড়তে থাকে। হতাশায় পর্যবশিত হয়ে অজান্তেই তার মুখ থেকে বেরিযে গেল - ইস!
মেঘের আড়ালে একটুকরো বাঁকা চাঁদ। রাত ক্রমেই বেড়েই চলল।
( চলবে)
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×