খেলুন আমার বানানো নতুন গেম Angry Rajakars
২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাজাকার নিধনের এক মজার গেম Angry Rajakars.
এই গেমের নেম আইডিয়া এসেছিলো সহপাঠী ইমদাদের মাথা থেকে বেশ কয়েকদিন আগে। আজকে সন্ধ্যায় হঠাৎ মনে হলো বানিয়ে ফেলি। কাজ শুরু করে দিলাম ৬টার দিকে।
গেমের মূল টার্গেট থাকবে রাজাকাররা যেন আপনার বন্দুকের কাছের কাঠালপাতার দিকে আসতে না পারে। সেজন্য তাদেরকে গুলি করে মারতে হবে। দুটি গুলি করলে রাজাকার মারা যাবে। একসময় বড় রাজাকার আসবে। তাকে মারতে একটু বেশী কষ্ট করতে হবে। গুলি করতে হবে স্ক্রীনে টাচ করে।
গেমের গ্রাফিক্স সব গুগল থেকে কালেক্ট করা। ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্লগার রুদ্রপ্রতাপের গাওয়া।
গেমের বিল্ড ট্রায়াল ভার্সনে করা। তাই প্রথমে একটা ডায়লগ বক্স আসবে । ওকে দিয়ে দিলেই হবে।
কিছু স্ক্রীনশট দিলাম..



গেমটি যেসব এন্ড্রয়েড ফোনগুলোর কনফিগারেশন ভালো সেগুলোতে চলবে।
এপিকে ফাইল পাবেন
এই লিংকে ।
গেমটা মাত্র ৫ ঘন্টায় বানানো। তাই অনেক বাগ থাকাই স্বাভাবিক। কমেন্টে জানিয়ে দিলে পরের ভার্সনে ঠিক করা হবে।
এই পোষ্ট সামহোয়ারইন ব্লগে আমার ৫০ তম পোষ্ট। সকল সহব্লগারকে (ছাগু বাদে) শুভেচ্ছা।
বি.দ্র. এই গেমের আইফোন ভার্সন আজকালকের মধ্যেই আপলোড করে দেবো।
কেউ যদি পিসির জন্য এই গেমটা ডেভেলপ করতে চান স্বেচ্ছায় তাহলে খুবই ভালো হয় সবার জন্য। কারণ সবাই এন্ড্রয়েডে খেলতে পারবেনা। কোড করতে আমার ১-১.৫ ঘন্টার মত লেগেছে। গ্রাফিক্সগুলো সব দিয়ে দেবো।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন