somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ্যালো বাংলাদেশী নাগরিক, আপনাকে বলছি। ১ টা মিনিট সময় দিন

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি নিশ্চয়ই জানেন আজকে বাংলাদেশের ইতিহাসে বিচারের নামে একটি প্রহসন করা হয়েছে। ডিটেইলস আপনারা সবাই জানেন। তাই আর পুনরাবৃত্তি করলাম না।
একজন গর্বিত বাংলাদেশী হিসেবে আমি এই রায় মানিনা। আমি চাই সব রাজাকারের ফাসী। আমি জানি আপনিও তাই চান।

এই রায় দেয়ার পরপরই আমরা সিলেটের শাবিপ্রবি ক্যাম্পাসে শতাধিক ছাত্রছাত্রী হরতালের মধ্যেও একত্রিত হই। আমরা মিছিল করি ক্যাম্পাস চত্ত্বরে। আমাদের মুখে ছিলো শ্লোগান, হাতে ছিলো পোস্টার। আমাদের একটাই দাবী, "আমরা এই বিচার মানিনা, যুদ্ধাপরাধীদের ফাসি চাই।"

আমরা শাবিপ্রবি পরিবার আজ এবং আগামী ২ দিন সহ মোট ৩ দিনের কর্মসূচী গ্রহণ করেছি ফাসির দাবীতে। আগামীকাল দুপুর ১১.৩০ মিনিটে আমরা ক্যাম্পাসের সব ছাত্রছাত্রী এক হচ্ছি ক্যাম্পাসে। আমরা ক্যাম্পাসে আমাদের ক্ষোভ জানাবো। মিছিল করবো, মানববন্ধন করবো। শাবিপ্রবির সব ছাত্রছাত্রীকে অনুরোধ করলাম দয়া করে একত্রিত হোন আগামীকাল দুপুর সাড়ে এগারটায়। ফেসবুকে ইভেন্ট খোলা হয়েছে। লিংকে যান।

Click This Link

এবং আপনার কাছে বিনীত অনুরোধ, শুধুমাত্র ফেসবুকের ইভেন্টেই গোয়িং দেবেন না। সশরীরে থাকুন ক্যাম্পাসে। আমরা সাধারণ ছাত্রছাত্রী রাজাকারদের ফাসি চাই। আপনিও শামিল হোন আমাদের সাথে। আসার সময় নিয়ে আসুন অন্তত একটি পোষ্টার অথবা ব্যানার।

আমি জানি আমার ফ্রেন্ডলিস্ট এবং সাব্সক্রাইবার লিস্টে বাংলাদেশের অনেক ছাত্রছাত্রী আছেন। তাদেরকে অনুরোধ, প্লিজ চুপ থাকবেন না। বায়ান্নর ফেব্রুয়ারীর আন্দোলন ছাত্রছাত্রীরাই শুরু করেছিলো। আপনার কাধে আজ অনেক বড় দায়িত্ব। যে যার যার ক্যাম্পাসের সবাইকে একত্রিত করুন। নিজের ক্যাম্পাস থেকে সবাই আন্দোলন চালাই আমরা। টনক নড়বেই।

সবশেষে বলছি সিলেটের অন্যান্য ক্যাম্পাসে আমার বন্ধু, ভাই-বোনদের। আগামী পড়শুদিন আমরা শাবিপ্রবি ক্যাম্পাস থেকে সহস্রাধিক ছাত্রছাত্রী চৌহাট্টা শহীদ মিনারের সামনে মিছিল করে যাবো ঠিক দুপুর ১২টায়। আপনিও আপনার ক্যাম্পাসের সবাইকে নিয়ে আসুন। আসুন, দেখিয়ে দেই ছাত্রসমাজের ক্ষমতা।

-----------------------------------------------------------
কাদের মোল্লা কোর্ট থেকে বের হয়ে যে ভি চিহ্ণটা দেখালো সেটা আসলে ভিক্টোরীর সাইন না। সেটা প্রতিটা বাঙালীর গালে একটা করে থাপ্পড়। প্রতিবাদী হোন। রাস্তায় নামুন। সবাই বলে এই প্রজন্ম ফেসবুকেই যা করার করতে পারে। আসুন, তাদেরকে দেখিয়ে দেই আমরা ফেসবুকিশ না। আমরা প্রয়োজনে রাস্তায় নামতে পারি। শক্ত প্রতিবাদ আসুক আপনার হাত থেকে। স্বাধীন বাংলাদেশের ছাত্র-ছাত্রীর এই বুকের পাটা আছে। আসুন বুকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে রাস্তায় নামি রাজাকারদের ফাসির দাবীতে।

দেশের ৬৪টা জেলা হয়ে উঠুক ক্ষুব্ধ, প্রতিবাদমুখর। দয়া করে ঘরে বসে থাকবেন না। রাস্তায় আসুন। আসুন ফাসীর দাবিতে।

"জামাত-শিবির রাজাকার
এই মুহুর্তে বাংলা ছাড়",

"ভাষার মাসের উপহার
ফাসির কাস্ঠে রাজাকার"

আপনি যাই হন, যেই হন এটাই হোক আপনার শ্লোগান। ছাত্র-ছাত্রী, কর্মজীবি, বেকার সবাই একসাথেই মুক্তিযুদ্ধ করেছিলো। আসুন আবার দেখিয়ে দেই আমরা বীরের জাতি।
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×