বিসমিল্লাহ হির রাহ্ মানির রাহীম।
আমাদের আজকের যুগ কে আমরা অনেকেই মাঝে মাঝে গর্ব করে বলি, আমরা নাকি শতাব্দির সর্বশ্রেষ্ঠ যুগে বসবাস করতেছি। যত সব আধুনিক বা যত সব সৌন্দর্য এই যুগেই বিদ্যমান। তবে নি:সন্দেহে এটা ঠিক বর্তমান প্রযুক্তি আমাদের কে দিয়েছে বিগত অনেক যুগের তুলনায় অনেক বেশী আরাম দায়ক সব ব্যবস্থা
কিন্তু আমরা কখনো কি চিন্তা করেছি কি হারানোর ফলে আমরা এই সব আধুনিকতা কে লাভ করিতেছি। অনেকেই হয়তো আমার সাথে দ্বিমত করবেন কিন্তু আমার কাছে মনে হয়, আমাদের মূল নৈতিকতা বোধ নামক মহা মূল্যবান একটি অমূল্য সম্পদ কে হারানোর ফলেই আমরা যত সব আধুনিকতা লাভ করিতেছি।
নোংরামীর চরম সীমায় পৌঁছে আমরা বলতেছি আমরা অতি আধুনিক, ছেলেদের পাছার নিম্নাংশে প্যান্ট পড়ে আমরা বলতেছি আমরা অতি আধুনিক, মেয়েরা শরীরের সমস্ত ভাঁজ দেখিয়ে জামা কাপড় পড়ে তারা বলতেছে তারাও অতি আধুনিক। একটা ছেলের ১-২ টা র্গাল ফ্রেন্ড নিয়ে চলাফেরা ও নাকি চরম আধুনিকতা। সব জায়গায় নীচুহীনতার আধুনিকতায় ভরপুর।
আপনি যদি এদেরকে, এদের এই সব কর্ম কান্ডের কথা বলেন তারা আপনাকে হয়তো একটা কড়া ভাষায় পাপড় দিয়ে বলবে, তুমি মফিজ, তুমি গেওয়্যা আরো অপমান সূচক কথা বার্তা বলে আপনাকে অপমান করে বের করে দিবে। কারন তারা আধুনিক।
তাহলে আমরা কি সত্যিই আমাদের নৈতিকতা বোধ বির্সজনের বিনিময়েই তথাকথিত আধুনিক হচ্ছি না....??????????
হারিয়ে কি যাচ্চে না মূল সৌন্দর্য বোধ...???
মহান আল্লাহ আমাদের সত্য বুজার এবং সত্য উপলব্দি করার তৌফিক দান করুন।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



