গত মাস চারেক পূর্বে আমার ফ্রেন্ড এবং একজন ছোট ভাই স্টুডেন্ট ভিসা নিয়া মালেশিয়া গিয়েছেন। উনারা স্টুডেন্ট হিসেবে মালেশিয়া গেলে ও আসলে পড়াশুনা টা মুখ্য উদ্দেশ্য ছিল না, টাকা ইনকাম করাই মূল উদ্দেশ্য ছিল।
যাওয়ার পর থেকেই আমার ফ্রেন্ড এর সাথে মোটামুটি ভালোই কথা বার্তা হয়। এবং বলে সেখানে নাকি তারা ভালোই আছে। ভালো আছে বলতে মোটামুটি ভালোই ইনকাম করতেছে।
ফ্রেন্ড দেশে থাকা অবস্থায় ও আমার স্টুডেন্ট ভিসা নিয়া ওই দেশে যাওয়ার টার্গেট ছিলো। আমার উদ্দেশ্যে ও টু পাইস ইনকাম করা। আর গ্রাজুয়েশন টা দেশেই কমপ্লিট করে ফেলছি।
ব্লগার ভাইদের কাছে একটু পরামর্শ চাচ্ছি, যদি কেউ স্টুডেন্ট হিসেবে মালেশিয়া ইতিমধ্যে গিয়ে থাকেন, তাহলে আমাকে এই ব্যাপারে একটু হেল্প করেন।
আরকে টি কথা হলো ফ্রেন্ড বলতেছে ওই দেশ থেকে বাইরের দেশ গুলোতে যাওয়া ও নাকি অনেক সহজ।
তাই প্লিজ কারো এই ব্যাপারে অভিজ্ঞতা থাকলে আমার সাথে শেয়ার করার জন্য অনুরোধ করতেছি।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



