somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজয় আসবেই

২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বিশ্বের মুসলিমরা দিশেহারা, কাফির মুশরিকরা মুসলিম দের উপর অবর্ণনীয় অত্যাচার নির্যাতন চালাচ্ছে। ইরাক আফগানিস্তান, ফিলিস্তিন, রাশিয়া, চীন, মায়ানমার রাশিয়া প্রভৃতি দেশে মুসলমানের রক্তে হোলি খেলছে শয়তানের পুজারিরা। চারিদিকে হাহাকার। একটু শান্তির আশায়……চোখ মেলে থাকি, কখন এই অত্যাচার থামবে? কেনই বা এমন নির্যাতন ভোগ করতে হচ্ছে আপামর মুসলিম দের? কবে আসবে জয় নামের সোনার হরিণ যেখানে মুসলিম দের উপর জুলুম আর থাকবেনা? কি বা কারন ? কেনই বা আমরা এত হতাশ?
আল্লাহ পাক উত্তরে বলছেন… “ মনমরা হয়ো না, দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে, যদি তোমরা মুমিন হয়ে থাকো৷” সুরা আলে ইমরান*১৩৯।
এই আয়াতের উদ্দেশ্য এই যে, অতীতে যেসব ত্রুটি বিচ্যুতি হয়েছে তার জন্য দুঃখ প্রকাশে সময় নস্ট না করে ভবিষ্যত সংশোধনের চিন্তা করা দরকার। ঈমান, বিশ্বাস ও রাসুলের আনুগত্য উজ্জ্বল ভবিষ্যতের দিশারী। এগুলো হাতছাড়া হতে দিওনা। পরিশেষে তোমরাই বিজয়ী হবে।
এখানে লক্ষনীয় আল্লাহ পাক বলেছেন যদি মুমিন হও তবেই বিজয় আসবে। আমাদের প্রশ্ন জাগে মুমিন কারা? কিভাবে মুমিন হতে হয়?

আল্লাহপাক মুমিন দের কিছু বৈশিষ্ট্য বলে দিচ্ছেন “ নামাজে বিনয়ী, অর্থহীন বিষয় থেকে বিমুখ, যাকাত দেয়া, যৌন অংগের হেফাযত কারী, আমানতের হেফাযত কারী” সুরা মুমিনুন দেখুন আয়াত ১-১০।

উপরোক্ত গুনাবলী অর্জন কারীদের আল্লাহ পাক মুমিন বলেছেন। উপরোক্ত গুনাবলী অর্জন করতে পারলে আমরা মুমিন হতে পারব। এখন আমাদের চিন্তা করা উচিত আমাদের উক্ত গুনাবলী অর্জিত হয়েছে কিনা। দেখা যায় আমরা মুসলিম হলেও ৯০% মুসলিম ৫ ওয়াক্ত নামাজ পড়েনা। ১০% যারা ও পড়েন তারা আবার অনেকেই জামাতে মসজিদে গিয়ে আলসেমি করেন। অথচ জামাতে নামাজ পড়লে ২৭ গুন বেশি সওয়াব এবং মসজিদে যাওয়ার প্রতি পদক্ষেপে সওয়াব এবং গুনাহ মাফের ওয়াদা রয়েছে।যদি আমাদের কেউ বলে বাসা থেকে একটু দূরে গিয়ে একটা কাজ করলে ২৭০০ টাকা পাওয়া যাবে আর কাজটি বাসায় করলে ১০০ টাকা পাওয়া যাবে তবে এমন কোন ভাইকে পাওয়া যাবেনা যিনি ২৭০০ টাকার বদলে ১০০ টাকা নিবেন। দুনিয়ার লাভ আমরা সবাই বুঝি কিন্ত আখিরাতের লাভের বেলা আমরা অলসতা করি।

উপরের আয়াতে নামাজে বিনয়ী তথা খুশু খুজুর কথা বলা হয়েছে। আমাদের নামাজ পড়তে হবে হুজুরি দিলে যা নবীজি [সাঃ] পড়েছেন এবং সাহাবা কেরাম কে শিক্ষা দিয়েছেন। কিন্তু আমাদের মাঝে নামাজে খুশু খুজু তথা মনোযোগের খুব অভাব। আজ আমাদের ঈমান দুর্বল । যদি আমাদের অফিসের বস বলেন সকাল ৫ টায় অফিস করতে হবে তবে আমরা ঠিকই সকালে ঘুম থেকে উঠতে পারি কিন্ত আল্লাহর হুকুম ফজরের নামাজে উঠতে আমরা আলসেমি করি। যখন আমরা সহিহ ঈমানদার হতে পারব উপরোক্ত গুনাবলি অর্জনের মাধ্যমে তখন আল্লাহপাক মুমিন দের জন্য সুসংবাদ দিচ্ছেন

আল্লাহ মুমিনদের থেকে শত্রুদেরকে হটিয়ে দেবেন। আল্লাহ কোন বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না। (Al-Hajj: 38)

ঈমানের বলে বলীয়ান হয়ে পাক্কা মুসলিম হতে পারলে এবং কালেমা লা ইলাহা ইল্লাল্লা – আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এই কালেমার উপর একীন আনতে পারলে জয় আমাদের অবশ্যম্ভাবী। সেই দিন হয়তোবা দূরে নয় যেদিন ইমাম মাহদির নেতৃত্বে মুসলিম দের বিজয় নিশান উড়ল বলে…
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×