somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুকনো হাতে ঘিয়ের গন্ধ!

২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার দাদার দাদারা নাকি জমিদার ছিল, ঘোড়ায় চড়ে ঘুড়ে বেড়াতো এদিক সেদিক। গ্রামের নামটাও সাহেব পাড়া, ব্যাপার সেপারি আলাদা। ঈদে বাড়ি গেলে অনেকেই আমারে ডাকে ছোট মিয়াঁ বলে, ছোট ছেলে বলেই কিনা ছোট মিয়াঁ — কে জানে ? তবে নিজেকে জমিদারের উত্তরাধিকার ভাবতে জোস লাগে। দাদা পরদাদারা নিশ্চয়ই ঘিয়ের মধ্যে ডুবে থাকতো, তাইতো মাঝে মাঝে নিজের শুকনা হাতেও আমি ঘিয়ের ঘ্রাণ খুঁজে বেড়াই!

গতকাল একটা পত্রিকা পড়ছিলাম, শেষাংশ ছিল এমন, “সিমিন হোসেন রিমির উচিত পারিবারিক আদর্শ, ঐতিহ্য ও সুনাম বজায় রাখতে নির্যাতিতা মেয়েটির পাশে দাঁড়িয়ে তার ন্যায়বিচার পাওয়ার ব্যবস্থা করা। অন্যথায় শামুকের কামড়ে তার রাজনৈতিক অপমৃত্যুর আশংকা রয়েছে। এতে হুমকিতে পড়বে বঙ্গতাজ পরিবার”। — আহা কি ভয়ঙ্কর বিপদের কথা, এতো তুচ্ছ একটি কাজের মেয়ে, তার জন্য বঙ্গতাজ পরিবারের ঐতিহ্য আজ হুমকির মুখে! কঠোর বিচার করতে হবে, কঠিন অবস্থান নিতে হবে, পড়ন্ত জমিদারের হাত থেকে কোনভাবেই ঐতিহ্যের ঘিয়ের গন্ধ মুছে ফেলা যাবে না।

সংবাদ সম্মেলনে সিমিনের স্পষ্ট কথা – “আমার কোনো এপিএস নেই”। সংবাদ সম্মেলনে এপিএস কে হাইলাইট করে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন, কারো অন্যায়ের জন্য গায়ে কাদা লাগবে, তা কেমনে হয়!

কাপাসিয়া নামের সঙ্গে মিল রেখেই মেয়েটির নাম রাখা হয়েছে ‘কাশফিয়া’। কোন একটি পত্রিকা যেন রেখেছে। এক নামের ঠেলায় পত্রিকার সব কপিতো শেষ হয়েছেই, সাথে ফটোকপি করতে করতে দোকানদার দিশেহারা। এই না হলে রিয়ালটাইম ডিসিসান, গর্বে বুক ভরে উঠেছে নিশ্চয় রিপোর্টারের এবং নাম প্রণেতার। ইন্ডিয়ান আইডলের পরে ক্লোজ-আপ-ওয়ান আর দিল্লির ধর্ষিতার পর কাপাসিয়ার কাশফিয়া। গর্বের সাথে ইন্ডিয়ান দাদাদের বললাম - “দেখো আমরা পিছিয়ে থাকতে পারি কিন্তু নিঃশ্বাস নিচ্ছি তোমাদের ঘাড়ের ওপর, আন্ডার এসটিমেট করার কোন সুযোগ নেই”।

এতগুলো রিয়ালটাইম সাকসেসফুল ডিসিসানের পরও কেন জানি কাশফিয়ার একটা কথা বুকে ত্রিশূলের মতো গেঁথে আছে, কোনভাবেই ভুলতে পারছি না, “আন্টি আমাকে বটি দিয়ে কোপানোর চেষ্টা করেছে, পিঠা খেতে চেয়েছি বলে গরম তেলে দু’হাত ডুবিয়ে দিয়েছে, বেলন দিয়ে ভেঙে দিয়েছে একটি দাঁতও।” উফফফ — আমি বুঝিনা কেনো তোরা এতো লোভ করিস? না খেয়েতো কেও মরে না, তবুও কেনো তোরা এতো খাওয়ার কাঙ্গাল? আন্টির ক্ষত না হয় শরীরের ওপর গেছে, কিন্তু আঙ্কেলের ক্ষত কেমনে দূর করবিরে কাশফিয়া? কেন এতো লোভ করিস?

তবুও শেষ পর্যন্ত আমরা খুশী, আমরা অন্তত আমাদের পড়ন্ত জমিদারীর ইজ্জত রক্ষা করতে পেরেছি, এখনও শুকনো হাতে ঘিয়ের ঘন্ধ খুঁজে বেড়াতেঁ পারি। নসিমন-করিমনের মতো ব্যাকডেটেড নামের বদলে তোরে একটা স্মার্ট নাম দিতে পেরেছি।

পাঁচশত বছরের পুরনো মহানুভব কাজলরেখা আজ ফিরে এসেছে মূর্তিমান পিশাচ হয়ে, সবকিছুই মনে হয় পরিবর্তিত হয়। যেমন হয়েছে রাজনীতি, রাজনীতির সাথে রাজনীতিবিদের এখন আর কোন বন্ধন নাই। পোড় খাওয়া রাজনীতিবিদের ৩৫-৪০ বছরের শ্রম আর একজন নষ্ট ব্যবসায়ির ৬ মাসের ইনকাম সমমূল্য হয়ে গেছে। তোরা পেটে লাগাম দিয়ে একটু সাবধানে থাকিস, নিজেরে আর পণ্য বানাস না, আমাদের বিজনেস করার সুযোগ দিস না, বুকে ত্রিশূলের যন্ত্রনা আর ভালো লাগে না —-
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×