somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংখ্যাতত্ত্বে হুমায়ূন আহমেদ এবং এলোমেলো কিছু কথা।

১৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ছোটভাই চ্যানেল আইতে হুমায়ূন আহমেদের উপর অনুষ্ঠান দেখছে। বুঝলাম আজ এই মহান কালোত্তীর্ণ লেখকের প্রথম মৃত্যূবার্ষিকী। শুয়ে শুয়ে কি জানি চিন্তা করছিলাম। এরপর তার লেখা "আপনারে আমি খুঁজিয়া বেড়াই" বের করলাম। এবার আসুন সংখ্যাতত্ত্বে হুমায়ূন আহমেদ কে দেখি।

তিনি জন্মগ্রহণ করেছেন ১৩ই নভেম্বর ১৯৪৮। এগুলোকে একটু সংখ্যা প্রকাশ করলে দাঁড়ায়- ১৩/১১/১৯৪৮।
এই সংখ্যাগুলোকে যোগ করলে দাঁড়ায়- ১ + ৩ + ১ + ১ + ১ + ৯ + ৪ + ৮ = ২৮। এবার ২৮ কে আবার ভাঙ্গি আর যোগ করি- ২ + ৮ = ১০ মানে ১। অথচ শুধু তারিখটি নিন ১ + ৩ = ৪।

১ সব সংখ্যার আদি, এ কারণে ১ দিয়ে ঈশ্বর বোঝানো হয়েছে। আর ১ সংখ্যার অধিকারীগণ হন নেতা, সাহসী, স্বাধীন, পথপ্রদর্শক, নির্ভীক, উচ্চাভিলাসী এবং চিন্তা বাস্তবায়নে বদ্ধপরিকর। আর একটা ব্যাপার, ১ কে অলৌকিক সংখ্যাও ধরা হয়। এই সব মানুষগুলো রহস্য পছন্দ করে। রহস্য সন্ধানে অসম্ভব ক্ষুধা নিয়ে এরা জন্মগ্রহণ করেন।

১ এর সাথে রয়েছে ৪ এর মিল। তাই ১ ও ৪ একে অপরের সাথে ওতোপ্রতোভাবে জড়িত।

৪ ন্যায়ের প্রতীক। এবার আসুন জানি, ৪ সংখ্যার অধিকারীগণ কেমন হন জেনে নিই। ইনারা বাস্তববাদী, সীমার বিরূদ্ধে অসীম লড়াইয়ে নামেন, বিজ্ঞান মনস্কতা, চমৎকার ব্যবস্থাপনার অধিকারী, মূল্যবোধ সম্পর্কে সচেতন, গভীর জ্ঞানের অন্বেষী এবং সাফল্যের জন্য প্রচন্ড উন্মুখ।

এবার আসুন দেখি ৪ সংখ্যাটি হুমায়ূন আহমেদের সাথে কিভাবে জড়িত। তার প্রয়াণ দিবস হলো- ১৯/০৭/২০১২। এগুলোর যোগফল করলে কী দাঁড়ায়? ১ + ৯ + ০ + ৭ + ২ + ০ + ১ + ২= ২২ = ২ + ২ = ৪। অথচ শুধু তারিখটি নিন ১ + ৯ = ১০ মানে ১।

বোঝা গেলো?

আমি তার বই পড়ে একটা বিষয় নিশ্চিত হতে পারিনি তার বিবাহের সাল। তার বিয়ের তারিখটা ছিলো- ২৮শে এপ্রিল (২+৮=১০=১।)। (প্রথম বিয়ে। দ্বিতীয় বিয়ে নিয়ে আমার বিশেষ কোনো আগ্রহ নেই। তার সমস্ত অর্জন প্রথম বিয়ের পর। দ্বিতীয় বিয়ের পর তার সাফল্য কেবল 'জোছনা আর জননীর গল্প' আর 'মধ্যাহ্ন' উপন্যাস। আর সব বই গুলো কেবল লেখার জন্য লেখা। মনে হয়েছে তিনি যেন ফুরিয়ে গেছেন। নেপোলিয়নের ও এমন হয়েছিলো। দ্বিতীয় বিয়ের পর তিনি তেমন সাফল্য দেখাতে পারেন নি। হয়তো বয়সের জন্য অথবা নিয়তির জন্য।)

তার পাসপোর্টের জন্ম তারিখটা কি জানেন তো? ১০ই এপ্রিল। (আরে এতো আমার জন্ম তারিখ! :D )

যে মানুষটি জোছনা এতো পছন্দ করতো তিনি কেনো অমাবস্যায় মারা গেলেন? আমার এক শ্রদ্ধেয় স্যার তার ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন সেটা অনেকটা এমন, পূর্ণিমা এমনতর মানুষের মৃত্যূর সাক্ষী হতে চান নি। এতে পূর্ণিমার সৌন্দর্য কিছুটা হলেও কমে যেত। লোকেরা হয়তো মনে করতো এই পূর্ণিমাতেই হুমায়ূন আহমেদ মারা গেছেন। পূর্ণিমা নিজে এই কষ্টের ভাগীদার হতে চায়নি। প্রকৃতি বড়ই বিচিত্র!

'আমার আপন আঁধার' এ হুমায়ূন আহমেদ লিখেছেন, "অয়োময়ের জন্য গান লিখতে গিয়ে লিখেছিলাম, "আমার মরণ চাঁদনি পহর রাইতে যেন হয়।" আজ মনে হচ্ছে ভুল গান লেখা হয়েছে, ভুল প্রার্থনা। চাঁদনি পহর রাতে আমি মরতে পারব না। নতুন গান লিখতে হবে। প্রার্থনা জানাতে হবে যেন ভরা জ্যোৎস্নায় সেই বিশেষ পালকি আমার দুয়ারে এসে না থামে" আমার মনে হয় আল্লাহপাক তার এই প্রার্থনা কবুল করেছেন।


আর কিছু লিখতে মন চাইছে না। সকলে ভালো থাকুন।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×