somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

@সামুর ব্লগারদের 'সাহিত্য আড্ডা' এবার সাময়িকীতে রূপান্তরিত হতে যাচ্ছে। লেখা আহ্ববান করা হচ্ছে।@

১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহ্যোয়ার ইন ব্লগের ব্লগার এবং পাঠক মাত্রেই অনেকে জানেন যে আমরা প্রতি মাসের শেষ শুক্রবার বিকেলে সাহিত্য বিষয়ে আড্ডা দিই পাবলিক লাইব্রেরির চত্ত্বরে। এই আড্ডা উপলক্ষ্যে এ টি এম মোস্তফা কামাল ভাই দুটি প্রবন্ধ লিখেছেন। আরো অনেকেই বিভিন্ন বিষয়ে লেখার ইচ্ছা পোষণ করেছেন। তাই আমরা মনে করছি, এই লেখা গুলোকে একটা ছাপার অক্ষরে বাধাই করে রাখতে পারলে বেশ একটা কাজ হয়। সেই লক্ষ্যকে সামনে রেখেই গতকাল (শুক্রবার বিকেলে) একটি বিশেষ আড্ডা হয় পাবলিক লাইব্রেরির চত্ত্বরে। অনেকেই হঠাৎ ডাকা আড্ডায় অংশগ্রহণ করতে পারেন নি। অনেকে শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে নীলফামারীতে থাকায় উপস্থিত হতে পারেন নি। আবার অনেকের সেদিন ছিলো বিশেষ চাকুরি সূত্রে ব্যস্ততা বা পারিবারিক ব্যস্ততা। তবু আমরা কয়েকজন মিলিত হয়েছিলাম। এবং যে সিদ্ধান্ত গুলো নেয়া হয়েছে তা এই কিছুক্ষণ আগে সাহিত্য আড্ডার সমন্বয়ক নায়িম রানার (অলওয়েজ ড্রিম) ফেসবুক পোস্ট থেকে আংশিক পরিবর্ধিত ও পরিমার্জিত সহকারে তুলে দেয়া হলোঃ

সিদ্ধান্তসমূহঃ

১) আমাদের সঙ্কলনটি আপাতত ভাষার মাস উপলক্ষে হলেও আমাদের উদ্দেশ্য এটি হবে একটি নিয়মিত সাহিত্য-সাময়িকী। আপাতত ত্রৈমাসিক।

২) সাময়িকীর নামকরণঃ সাহিত্যআড্ডা! (এই নামে আরো কোনো সাময়িকী রয়েছে কিনা কেউ জানালে কৃতার্থ হবো।)

৩) পূর্বে কথা ছিল গ্রুপের পক্ষ থেকে একটি প্রিন্টার কিনব। কিন্তু ঘুড্ডির পাইলট জানালেন তার একটি লেজার প্রিন্টার আছে। তাই প্রিন্টার কেনার খরচ আপাতত লাগছে না। এখন শুধু কাগজ, কালি, স্টাপলার, লেখকদের কাছ থেকে লেখা এবং পরবর্তী ধাপগুলো সম্পাদনের জন্য আমাদের আন্তরিক কর্মপ্রচেষ্টার দরকার।

৪) লেখা সংগ্রহের শেষ সময়সীমাঃ চলতি মাসের ২০ তারিখ (মোটা দাগে ২০ শে জানুয়ারি, ২০১৪)।

৫) সাহিত্যসংকলন/সাময়িকী বের করার শেষ সময়সীমাঃ ফেব্রুয়ারির ১০ তারিখ।

৬) লেখার বিষয়ঃ যে কোনো বিষয়ে গল্প, কবিতা, প্রবন্ধ, নিবন্ধ, স্মৃতিকথা, ভ্রমন কাহিনী, অনুবাদ ইত্যাদি। অর্থাৎ সাহিত্য পদবাচ্য যে কোনো লেখা।

৭) বিতর্কিত বিষয়সংশ্লিষ্ট লেখা গ্রহণযোগ্য নয়।

৮) রাজনৈতিক নির্মোহ বিশ্লেষণ থাকতে পারে কিন্তু পক্ষপাতদুষ্ট লেখা পরিত্যাজ্য। দলকানা লোকদের থেকে আমরা নিরাপদ দূরত্ব বজায় রাখি।

৯) বাংলাদেশ সঠিক নেতৃত্ব থেকে বঞ্চিত। নেতৃত্বের আসনে যারা আছেন তাদের প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত। অথচ এই দেশ থেকেই কেউ বহির্দেশে গিয়ে তাদের উত্তরপুরুষদের একজন মাহাথির মোহাম্মদ হন। ভাবতেও ভাল লাগে মাহাথির মোহাম্মদ বাংলাদেশী বংশোদ্ভূত। বাংলাদেশ এখন একজন মাহাথিরের প্রতীক্ষায় অধীর আগ্রহে দিন কাটাচ্ছে। এই বিষয়ে দিক নির্দেশনামূলক প্রবন্ধ দিতে উৎসাহিত করা হচ্ছে।

১০) কবিতা কুয়াশার মতো। দূর থেকে ভাল লাগে। কাছে গেলে কুহক কেটে যায়। আকর্ষণ হারায়। তবুও আমরা পাঠকের অধিক কাছে পৌঁছানোর লক্ষ্যে কবির কাছ থেকে কবিতার সাথে রহস্য উন্মোচনের সংক্ষিপ্ত দিক নির্দেশনার দাবি রাখি। অথবা কবিতাটির জন্ম কিভাবে হলো তার একটা সংক্ষিপ্ত বর্ণনা থাকতে পারে।

১১) আগামী শুক্রবারে অগ্রগতি কতদূর হল তা নিয়ে আরেকটি আড্ডা হবে।

উপসংহারঃ এটা হবে আমাদের নিজেদের হাতে তৈরি একটি সাময়িকী। কোনো প্রকাশনার কিংবা কোনো প্রেসের সাহায্য ছাড়াই সব কাজ নিজেরা করার উদ্যমে এখন শুধু দলবেঁধে কাজে ঝাঁপিয়ে পড়া বাকি। আপনার শ্রেষ্ঠ লেখাটি আমাদেরকে দিয়ে আশা করি সাহিত্য-আড্ডার চলার পথে সঙ্গি হবেন। ইচ্ছা করলে কেউ এই কর্মযজ্ঞে শরিক হতে চাইলেও সানন্দে তা গৃহীত হবে।

লেখা পাঠানোর ঠিকানাঃ
[email protected]

যে কোনো যোগাযোগঃ
সাহিত্য-আড্ডার সমন্বয়ক/সঞ্চালক
অলওয়েজ ড্রিম
Phone: 01918886967
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
৩৬টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×