ইব্রাহীম সাজ্জাদ নামে একজন ব্লগার এরই নাম কি বিয়ে শীর্ষক একটি পোস্ট দিয়েছেন। ঘরে বিবাহ যোগ্য মেয়ে থাকলে পরিবারের উপর দিয়ে যে কিরকম ঝড় বয়ে যায় তার আভাস দিয়েছেন এই পোস্টে।
বিয়ে করা এদেশে এত কঠিন কেন? ইসলাম তো বিয়েকে কত সহজ করে দিয়েছে। দুজন সাক্ষীর সামনে কবুল বললেই বিয়ে হয়ে যায়। হিন্দুদের মত সাত পাক ঘোরা লাগেনা, অগ্নি সাক্ষী করা লাগেনা, প্রজাপতেয় মন্ত্র সারা রাত ধরে পড়তে হয়না।
মানুষকে বুঝতে হবে, বিয়ে করা সহজ হয়ে গেলে ব্যভিচারে মানুষ আর আগ্রহী হয়না। ব্যাভিচার বলতে আমি ক্যাম্পাস প্রেম, ডেটিং, লিভ টুগেদার এসবকে বুঝিয়েছি। এগুলোর কোন উপকারিতা আছে বলে কেউ কোন প্রমাণ দিতে পারেনি।
বিয়ে করা যদি কঠিন হয়ে যায়, তাহলেই সুস্থ শরীরে রোগ বাসা বাঁধে - সে রোগের নাম ব্যাভিচার।
মেয়ের বাবা-ভাইকে বলছি, ভালো ছেলে হাতছাড়া করা যাবেনা - এ ধরণের চিন্তাভাবনা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ অন্যায় এবং গুনাহের কাজ। আল্লাহই ভালো জানেন কোন ছেলে ভাল, কোন ছেলে মন্দ। ছেলেপক্ষ যা চাইবে মেনে নেবেননা। দ্বিমত করবেন। তাহলে ছেলেপক্ষ আপনার পছন্দের দাম দেবে। আর যদি যা বলে তাই মেনে নেন, তবে আমি চ্যালেঞ্জ করছি, তারা আপনার মেয়ে/বোনকে সুখে থাকতে দেবেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

