somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের মেয়েরা #মিটু #মিটু করতাছে

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তসলিমা নাসরিনের এই ফেসবুক পোস্ট পড়ে আমি হাসতে হাসতে শেষ

যে পুরুষগুলার শয়তানি বদমাইশি তুইলা ধরতাছে, তারা যেমন বহাল তবিয়তে ছিলো, তেমন বহাল তবিয়তেই আছে। এখন পর্যন্ত এক্টারও মাথা হেট হয় নাই, এক্টাও মাফি মাঙ্গে নাই, এক্টারও চাকরি গেছে বইলা, এক্টারেও কোনো কোম্পানি থেইকা, কোনও অরগানাইজেশন থেইকা বহিস্কার করা হইছে বইলা এখন পর্যন্ত শুনি নাই। আমার মনে হয় এইসব #মিটু তাদেরে জিরো বানাইবার বদলে হিরো বানাইতাসে। মেয়েদের সাথে ফস্টি নস্টি করা, মেয়েদের উড়না টান দিয়া লওয়া, মেয়েদের বুক টিইপ্যা দেওয়া, পেটে কাতুকুতু দেওয়া, পাছায় খামছি মারা, অথবা মেয়েদেরে জোর জবরদস্তি ন্যাংটা করা, বিছনায় ধাক্কা মাইরা শোওয়ানো চিরকালই ওই সমাজে হিরোদের কাজ। হিরোরা পুরুষালি পুরুষ, ওদের শইলে বাঘের শক্তি। মেয়েরা কম শক্তির পুরুষদেরে পছন্দ করে না, যে পুরুষ মেয়েদের কাজ কাম কইরা দেয়, মেয়েরা যা কয় তাই শুনে, মেয়েদেরে ধমকায় না, মারে না, মেয়েদের সাথে নরম স্বরে কথা কয়, লজ্জা পায়, শরম পায়, দুঃখে কষ্টে চোক্ষের পানি ফেলে, তারা নাকি মেয়েলি পুরুষ, তাদের নাকি মেয়েদের পছন্দ না। মাচোদের ভালা পায়।

#মিটু কাজে লাগার জন্য সমাজের মিনিমাম একটা কোয়ালিটি চাই। বাংলাদেশের সমাজের সেই কোয়ালিটি নাই। মানুষদেরও বেসিক সেন্স নাই, যেই সেন্স বলবে মেয়েরা যৌন বস্তু না, মেয়েদের সাথে যা ইচ্ছা তাই করার অধিকার পুরুষের নাই। বাংলাদেশের সমাজের বেশিরভাগ মানুষ বিশ্বাস করে, মেয়েরা যৌন বস্তু, মেয়েদের সাথে সব রকম শয়তানি বদমাইশি করার অধিকার পুরুষদের আছে। মানুষ এও গভীরভাবে বিশ্বাস করে, পুরুষদের যৌন খিদাটা একটু বেশি, তাদের একটু বেশিই খাই খাই। ঘরে বউ রাইখ্যাও তারা বাইরের মেয়েদের সাথে করতে চাইলে করতেই পারে, কইলাম না ওদের আল্লাহ একটু বেশিই ওই কামনা বাসনাগুলা দিছে, ওদের তো দোষ নাই।

মেয়েরা তো ডরায়, ডরানি মেয়েদের ভুষণ। বাচ্চাকাল থেকেই শিখানো হইছে। তারা যদি সত্যিই মুখ খুলতো, তাইলে আমার কিন্তু মনে হয় না, নামী কও অনামী কও, একটাও পুরুষ পাওয়া যাইতো, যে ছেচরামি করে নাই, অচেনা মেয়েদের এইডা ধরে নাই ওইডা ধরে নাই, শইলে গুঁতাগুঁতি করে নাই, আন্ধারে সুযোগ নেয় নাই, খালি ঘর পাইয়া যাইত্যা ধরে নাই, আকাম কুকাম করে নাই। আমার তো মনে হয় যেই পুরুষগুলা মেয়েদের হেনস্থা করছে বলা হইতাছে, তাদের সুখ্যাতি বাড়তাছে। আগে তাদের ছোট গড়িতে হিরো ছিলো, এখন পুরা দেশেই তারা হিরো। #মিটুর জন্য আমার ভয় হইতাসে মেয়েদেরি আবার শরমে মুখ লুকাইতে হয় কিনা।

আমারিকায় ৯৯ জন মহিলা জনপ্রতিনিধি নির্বাচিত হয়। তারা মেয়েদের মূল্য দিতে জানে। সেখানে #মিটু কাজে লাগে। হার্ভিরা গ্রেফতার হয়। আর আমাদের দেশে ধর্ষিতারা হয় হাসির খোরাক। এই বাংলাদেশের স্বপ্নই কি বঙ্গবন্ধু কন্যা দেখেছিলেন?
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩
১৬টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×