(১)
পৃথিবীর জ্বলন্ত সন্ধ্যার উত্তাপ গেলে
রিক্ততার রাত্রি নামে ; সন্ধ্যামালতী থেমে যায়
তার নব্যপ্রেমিকের ঘোরে
কেউ কেউ প্রাক্তন নাম লেখায় জিবনের উপসর্গে ।
(২)
পর্দায় প্রয়াত ছবি
চলচিত্রে চিত্রিত হয়েছিল কখনো সাদাকাল ফ্রেমে।
থরে থরে সেজেছিল নবীন কুঁড়ির আচ্ছন্নতা
শিশির ঘোরে জ্বেলে ছিল সঞ্চিত জীবন।
তারপর, একে একে ডুবে গেলো শরত কিংবা বর্ষার নীড়
রাত্রির নিবিড় পর্দায় ধরা দিলো
একজোড়া বিনিদ্র চোখে অপেক্ষা আর উপেক্ষিত সময়
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



