somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'charlie' সিনেমার রিভিউ...

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


#স্পয়লার_এলার্ট
দুলকার সালমানের সাথে প্রথম পরিচয় আমার এই সিনেমাতেই...
মুভিতে চার্লিকে দেখে আপনার যে চরিত্রটা প্রথমে মাথায় আসবে, তা নিঃসন্দেহে হুমায়ূন স্যারের বিখ্যাত উপন্যাস 'হিমু' চরিত্রটার কথা...
এই সিনেমা আপনার অশান্ত মন শান্ত করে দেবে...
আপনি যদি 'হিমু' না পড়েও থাকেন, তাহলেও কোন সমস্যা নেই। এতে আরও ভালোই হবে আপনার জন্য...
না আছে তেমন কোন মারামারি, না আছে জটিল কিছু বাক্য...
পুরো মুভিতে চার্লির কথা বলার ভঙ্গি, তার বাউন্ডুলে জীবন, মানুষকে সাহায্য করা এগুলো দেখে দেখেই উপভোগ করে যাবেন...
বিজিএম আর মুভির লোকেশন সবকিছুতেই আপনি মুগ্ধ হবেন...
গল্পের শুরুটা হয় তেসাকে দিয়েই...
তেসা ভ্রমণবিলাসী মেয়ে। ঘুরতে বেশি পছন্দ করে...
তার পরিবার জোর করে বিয়ে দিতে চাইলে, সে বাড়ি থেকে পালিয়ে তার বান্ধবীর বাসায় চলে যায়...
পরবর্তীতে নিজের ডকুমেন্টারি এবং একান্ত নিজের মত করে সময় কাটানোর জন্য একটি ভাড়া বাসা নেয়...
বাসাটা ছিলো পুরো অগোছালো, অপরিষ্কার আর অদ্ভুত অদ্ভূত সব জিনিসে ভরা...
ঘর গোছানোর সময় তেসা একটা অসম্পূর্ণ স্কেচবুক দেখতে পায়, যেখানে চার্লি এঁকে রেখেছিলো গত বছরের নিউ ইয়ারের রাতে ঘটে যাওয়া এক অদ্ভুত কাহিনী...
সেই কাহিনীটা তেসার এতই ভালো লেগেছিলো যে, স্কেচবুকের শেষে কী হয়েছিলো তা জানার জন্য পুরো পাগল হয়ে যায়...
স্কেচবুকের বাকি অংশ বাসায় তন্য তন্য খুঁজেও যখন পেলো না, শেষে স্কেচবুকের শেষের গল্প জানার জন্য চার্লিকে পাগলের মত খুঁজতে থাকে...
চার্লিকে তো সে খুঁজেই পায় না, কিন্তু স্কেচবুকে আঁকা চার্লির পরিচিত মানুষদের দেখা পায় সে...
তাদের একেকজনের মুখে চার্লির সম্পর্কে শুনতে শুনতে তেসার চার্লিকে ভালো লাগতে শুরু করে...
একবারের জন্যও দেখা না হওয়া, কথা না হওয়া চার্লিকে নিয়ে তেসা মনে মনে অনেক কিছুই কল্পনা করতে থাকে...
সে অনেক বেশিই পছন্দ করে ফেলে চার্লিকে...
তাইতো তেসা পাগলের মত চার্লিকে খুঁজতে থাকে...
শেষের টুইস্টটা দারুণ ছিলো...
আমি বহু বছর আগে দেখেছিলাম মালায়ালাম ভাষায়। একটু আগে দেখলাম, ইউটিউবে এই মুভির হিন্দী ডাবিং বের হয়েছে। তাই আবার দেখে ফেললাম...
সময় উপভোগ্য সিনেমা। চাইলে দেখতে পারেন। ভালো সময় কাটবে...
ছবিঃ গুগল থেকে

নয়ন বড়ুয়া
জানুয়ারি, ২০২৪
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু সাবধান!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২১

রোমান সাম্রাজ্যের পম্পেই এবং বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও সময়কাল সম্পূর্ণ ভিন্ন হলেও, মানুষের সামাজিক আচরণ এবং নৈতিক স্খলনের কিছু ক্ষেত্রে আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। নিচে পম্পেইয়ের সেই... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো বাচ্চা... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×