somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাবির মাস্টারদা সূর্যসেন হল এবং একজন নিঃসঙ্গ মিস্টার স্যামি /:) :((

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুই বন্ধু মিলিয়া তাহার নাম রাখিয়াছি মিঃ স্যামি । কিছুকাল পূর্বে Sammy's Adventure নামক একখানা চমকপ্রদ চলচ্চিত্র অবলোকন করিয়াছিলাম যাহা স্যামির-ই কোন এক জাতিগত আত্নীয়ের দুঃসাহসিক জীবন কাহিনীর উপর ভিত্তি করিয়া নির্মিত । ওখান হইতেই নামখানা ধার করা ।



স্যামির নিবাস ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ মাস্টারদা সূর্যসেন হলের বাগানের দক্ষিন পার্শ্বস্থ এক চৌবাচ্চায় । ঐ চৌবাচ্চার বেদীতে আমরা দুই বন্ধু প্রায়শই পরীক্ষা দিবসের প্রভাতে অধ্যয়ন করিবার ব্যর্থ ও সম্পূর্নরুপে অফলপ্রসূ প্রচেষ্টা করিয়া থাকি । ওমনই এক প্রভাতে তাহার সাথে পরিচয় । দুই বন্ধু যখন অধ্যয়ন নামক বিভীষিকার নিকট নাকাল , পর্যদুস্ত হইয়া পুস্তকাদি কুটিকুটি করতঃ হস্ত উত্তমরুপে ডেটল সাবান দিয়া ধৌত করিয়া ঝাড়া হাত পা হইয়া যাইবো কিনা গভীর মনোযোগের সহীত বিবেচনা করিতেছিলাম তখনই স্যামির উদয় । দেখি চৌবাচ্চার জল হইতে ঘাড় উচাঁইয়া সে ড্যাবড্যাব করিয়া এক দৃষ্টিতে আমাদের দিকে তাকাইয়া রহিয়াছে । কি ছিলো তাহার সেদিনের দৃষ্টিতে ? করুনা , সহমর্মিতা , তাচ্ছিল্য , জিঘাংসা নাকি শিক্ষকসুলভ বিরক্তি ? এই প্রশ্নের জবাব আজো মাথা খাটাইয়া বের করিতে পারি নাই । ঠিক একইভাবে রহস্যাবৃত রহিয়া গেছে ছাত্রনিবাসের মতো অজলজ জায়গায় স্যামির মতো জলজ প্রানীর আগমনের উপায় , রহস্য বা কারণ যাহাই বলি না কেন তাহার সবই । স্যামির জীবন বড়ই কঠিন , নিঃসঙ্গ । তাহার জন্ম হইয়াছিলো স্বাধীনভাবে বিপুল জলরাশির মাথায় চাপিয়া দূর দূরান্তে পাড়ি জমাইবার জন্য , অথচ নিয়তির নিষ্ঠুর পরিহাসে তাহার জীবন কাটিতেছে এক বদ্ধ আর্বজনাময় খুপড়ি চৌবাচ্চায় ! স্যামির বন্দীত্বে বিবেকবান মানুষমাত্রই কষ্ট পাইবে । তাহাকে যে মুক্ত করিয়া অন্য কোন বৃহৎ জলাশয়ে ছাড়িয়া দিয়া আসিব সেই চেষ্টায় সে কোনরূপ সহযোগিতা করিবে বলিয়া মনে হয় না । অন্য দিকে অন্য কোন সঙ্গিনী যে তাহার জন্য আনিয়া দিব সেই ক্ষেত্রেও বিধিবাম । স্যামির লিঙ্গ নির্ণয় করা সম্ভবপর হয় নাই । কাজেই তাহাকে কোন সঙ্গিনী আনিয়া দেওয়ার পর যদি দেখা যায় সেও তার সমলিঙ্গের তবে তো কেলেঙ্কারি !!

স্যামির সহিত দেখা হইতো অনেকটা নিয়মিত । আমরা তাহার আবাসস্থলের বেদীতে বসিয়া চুল ছিড়িতে আরম্ভ করিবার পায়তারা করিতাম আর সে মনের আনন্দে আমাদের পাশে সাঁতার কাটিয়া বেড়াইতো , না হয় সূর্যের উত্তাপে নিজের খোলস শুকাইতো নতুবা ঘাড় বাঁকাইয়া তাকাইয়া থাকিত । সাঁতার কাটিতে কাটিত হঠাত্‍ ডুব দিয়া চলিয়া যাইতো জলের গভীরে , দৃষ্টিসীমার বাইরে । তবে ফিরিয়া আসিতো কিয়ত্‍ক্ষন পরেই । যেন জল হইতে একটু পরপরই উঁকি দিয়া খবর লইয়া যাইতো তাহার এই দুই মূর্খ সুহৃদের পড়াশোনার কতটুকু অগ্রগতি হইলো বা আদৌ কোন অগ্রগতি হইলো কিনা ?

বার্ষিক পরীক্ষা চলিতেছে । প্রচন্ড শীত , ঘন কুয়াশার কারণে এখন আর বাগানে বসা সুস্থ মস্তিষ্কের উত্তম বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত হইতে পারে না । নাচার হইয়া ছাত্রাবাসের নীরস রিডিংরুমে দিগ্বিজয়ী পড়ুয়াদের মাঝেই আমসত্ব হইয়া বসি । মন পড়িয়া থাকে বেদীতে । স্যামির সাথেও সাক্ষাত নাই বহুদিন । কেমন আছে সে ? কেমন কাটিতেছে চৌবাচ্চার বদ্ধ জলে তাহার নিঃসঙ্গ দিবস-রজনী ? আমাদের কথা কি তাহার মনে আছে , নাকি কচ্ছপ প্রজাতিকেও সৃষ্টিকর্তা মানবজাতির মতোই স্বার্থপর , ক্ষীনস্মৃতি দিয়া সৃষ্টি করিয়াছেন যাতে তাহারাও আমাদের মতোই অতি সহজে ভুলিয়া যাইতে পারে তাহাদের কথা যাহারা জীবনের চলার বাঁকে কোন এক সময় আমাদের প্রিয়জন হইয়া পাশে ছিলো বা নিঃস্বার্থভাবে প্রিয়জন হইতে চাহিয়াছিলো ? নাকি সেও আজ কাল বিভোর থাকে কেবল মাত্র নিজেকে লইয়াই ?

জানা সম্ভব না জানি , তবু জানিতে ইচ্ছা হয় ।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×