somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢ খ ৭১০০১৭৩ ..... একটি দশ টাকার নোট

২১ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুপুরের প্রচন্ডতম রোদ তখন চারপাশে । বাসা থেকে বের হয়ে প্রায় দৌড়ে রাস্তার মোড়ে গিয়ে তাড়াহুড়া করে যে রিকশাটা সামনে পেলাম তাতেই লাফ দিয়ে উঠে বসলাম । ঠিকানা বলে বলি তাড়াতাড়ি যেতে । রিকশাচালক আমার বাবার বয়সী, ক্লান্ত দেখাচ্ছিলো খুব । সারা শরীর ঘামে ভেজা, হয়তো যেতো না । কিন্তু আমি রিকশায় চড়ে বসায় আর না করতে পারলো না । যত জোরে পারে প্যাডেলে পা দাবায় । আমি বারবার মোবাইলে একজনকে ফোন দিয়ে অপেক্ষা করতে বলি । হঠাৎ করে হারিয়ে যাওয়া মানুষের খোঁজ পেলে কার-ই না অস্থির লাগে কাছে ছুটে যেতে? আমারও লাগছিলো । খুব বেশী ।

রিকশা চলছে । বেশ ভালোই জোরে । তবুও আমি তাগাদা দেই । আরেকটু জোরে যান । ভাড়া পাঁচটাকা বাড়িয়ে দেবো । তাড়াতাড়ি ..... তাড়াতাড়ি । দেরী হয়ে যাচ্ছে । .... রিকশা চালানোর কষ্ট কেমন তখন জানতাম না । ঐদিনের বহু পরে একবার শখ করে চালানোর চেষ্টা করেছিলাম । এক - দেড় মিনিটের বেশী পারি নি । তবুও আমি এখনো জানি না একজন ক্লান্ত মানুষের কেমন লাগে আরকটু জোরে প্যাডেল ঘোরাতে হলে, কেমন লাগে পায়ের মাংশপেশী অবসন্ন হয়ে গিয়ে একটু বিশ্রাম চাওয়ার পরও তা না পেলে । আমি সত্যিই জানি না ..... জানতামও না । তখন কেবল জানতাম আমার আরো দ্রুত যাওয়া দরকার । তাই আমি বারবার পেরেছি আরো জোরে চালাতে বলতে, চোখে পড়ে নি ঘামে ভিজে প্যাডেল থেকে কয়েকবার পা হড়কে যাওয়ার দৃশ্যেগুলোও । এখন চোখে ভাসে ।

গন্তব্যে পৌছে ৩৫ টাকার ভাড়ার জন্যে একশ টাকার নোট দেয়ার পর সে যখন বললো তার কাছে বোধহয় ৬৫ টাকা ভাংতি নেই, ৫৫ টাকার মতো হবে , তখন আমার বিরক্তি, রাগের কোন সীমা - পরিসীমা থাকে না । অস্থির হয়ে রাগে আস্ফালন করে দুটা কথা শুনিয়ে দিয়ে বলি যা আছে তাই দিতে । ... তাড়াতাড়ি!!! সে পকেটে যা ছিলো তার সবই বের করে দেয়, আমার অস্থিরতার কারণে গোনারও সময় পায় না । একশ টাকার নোটটা ধরিয়ে দিয়ে বাকি টাকাটা প্রায় ছোঁ মেরে নিয়ে আমি আবারো প্রায় দৌড়াতে শুরু করি রাস্তায় । দশ মিনিটের জায়গায় পাঁচ মিনিট বেশী লেগে গেছে, মানুষটা আছে তো? মোবাইলটা অফ পাচ্ছি কেন?? ... পেছন থেকে রিকশাচালকটা একটু ইতস্তত গলায় ডাক দেয়, টাকাটা ৫৫-ই আছে কিনা একটু দেখে নিতে । ওই ডাকে সাড়া দেওয়ার মতো কয়েক সেকেন্ড সময়ও আমার মনে তখন ছিলো না, আমি চলার গতি আরো বাড়িয়ে দেই ।

কারো জন্যে আমার যদি দশ সেকেন্ড সময় না থাকে, তাহলে অন্য কারো আমার জন্য পাঁচ মিনিট অপেক্ষা করার মতো সময় না থাকতেই পারে । ছিলোও না কারো । আর কখনো তাকে আমি খুঁজি নি । মানুষকে মনে রাখার মতো এক মুহূর্তে পুরোপুরি ভুলে যাওয়ার ক্ষমতাও আমার অসাধারন । হয়তো আমাদের সবারই ।

দুপুরটা হঠাৎ বদলে গেলো । কোন ব্যস্ততা নেই, ছুটে চলার আগ্রহ নেই । শুধুই ক্লান্তিকর দুপুর । ...... হাতের ভাংতি টাকাগুলো মুঠ করে ধরা ছিলো । মানিব্যাগে রাখার আগে কি মনে করে যেন একবার গুনে দেখলাম । মোট ৭৫ টাকা । দশটা টাকা বেশী । রিকশাচালক পকেটে কতো ছিলো ঠিক জানতো না, আমার ব্যস্ততায় দেখার সময়ও পায় নি । একটা পঞ্চাশ টাকা, একটা দশ টাকা আর তিনটা পাঁচ টাকার নোট । দশ টাকার নোটটার একটা কোন ঘামে ভেজা । আঙ্গুল লাগার পর মনে হলো কারো কষ্টের ঘাম নয়, যেন আঙ্গুলে অদৃশ্যভাবে কারো শরীরের রক্তের দাগ লেগে গেলো । এমন কারো যার দশটা টাকার জন্যে অনেকবার শরীরের রক্ত পানি করে প্যাডেল ঘোরাতে হয় ।......অনেকবার ।

সেই দিনটার পর কাউকে আর কখনো অপেক্ষা করতে বলি না, হারিয়ে যাওয়া মানুষ বা নতুন কাউকে খোঁজার অবসরও মুছে ফেলেছি । কিন্তু একা একা হারিয়ে যেতে চাওয়ার রাস্তাটা যখন প্রায়ই সামনে খুলে যায়, তখন হাঁটতে হাঁটতে আশেপাশের মুখগুলোর উপর চোখ বুলিয়ে ঐ লোকটাকে এখনো খুঁজি । চেহারাটা ঠিক খেয়াল নেই, খেয়াল করার কথা তখন মনেও হয় নি । তবুও মন আদল মেলাতে চেষ্টা করে । কারণ ঐ দশ টাকার নোটটা আজো যত্ন করে রেখে দেওয়া কাউকে ফিরিয়ে দেবো বলে । ঘামে ভেজা অংশটা শুকিয়ে গেছে ঠিক, কিন্তু (ঢ খ ৭১০০১৭৩) এর ওজনটা যেন মনে বেড়েই চলেছে দিনদিন ।
১৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×