somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লোকমান সাহেব, ইয়াসমিন আপা এবং আমার অদেখা তৃতীয় কোন একজন

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভদ্রমহিলাকে দেখে আমার প্রথমেই মনে হলো মানুষ কি তবে আসলেই সব সময় খুঁজে - পেতে তার নিজের মতো কাউকেই বের করে নাকি! এমনটা মনে হওয়ার কারণ তার স্বামীর সাথে তার চেহারা, আদল, চাউনি সবকিছুর অসম্ভব মিল । মাত্র দেখেছি তখন, কাজেই আচার আচরণ কথা বার্তাতেও মিল আছে কিনা তা সাথেসাথে ঠিক বোঝা না গেলেও পাঁচ-দশ মিনিট পরে দেখা গেল এখানেও তারা এক । স্বামী - স্ত্রী দুজনই ফর্সা, মাঝারি উচ্চতা, সব সময় চারপাশে চোখ বুলাতে থাকা চঞ্চল ধরনের মানুষ । আগের বার যখন প্রথম দেখা হয়েছিল তখনই দেখেছি লোকমান নামের স্বামী লোকটা একদমই স্থির হয়ে থাকতে পারেন না, ক্রমাগত নড়াচড়া করেন । সবকিছুতে এতোই যখন মিল তাদের, ধরে নিলাম স্ত্রী যদিও এখন ছটফট করছেন তা তবুও তিনি নিশ্চয়ই অমনই হবেন । তার পক্ষে তখন মুহূর্তে মুহূর্তে ছটফট করে বেড়ানো সম্ভব ছিলো না । কারণ তার শরীরের ভেতর আরেকজন ছোট্র বাবু যার বয়স জন্মপূর্ব সাত মাস, তারজন্যে ব্যাপারটা সহ্য করা একটু মুশকিলই হয়ে যায় বোধহয় । তাই সে নিজেই পরোক্ষভাবে তার মা'কে শাসন করে চলা ফেরা কমিয়ে দিয়েছে ।

ভদ্রমহিলা রক্তশূন্যতা, একটু বেশী বয়সে মা হওয়া সহ আর কিছু জটিলতায় ভুগছেন । পেটের বাচ্চাটাকে পৃথিবীর মুখ দেখানোর জন্যে প্রতি দুই মাসে একবার করে রক্ত নেয়া লাগে । এবারের আগে একটা বাচ্চা ছয় মাসের মাথায় পেটে থাকতেই মারা গেছে এইসব সমস্যার কারনেই । এবারের বাচ্চাটা কে বাঁচিয়ে রাখতে তাদের তাই দুঃশ্চিন্তার শেষ নেই, চোখের নিচে কালি পড়ে গেছে । এই বাচ্চাটার জন্যেই তৃতীয় মাসে আমি একবার তাকে রক্ত দিলেও তখন তার সাথে দেখা হয় নি, দ্বিতীয়বারে দেখা হলো । জানলাম আমার সামনে দাড়ানো কালো বোরকা গায়ে, মাথায় ওড়নাটেনে দাড়িয়ে থাকা মানুষটার নাম ইয়াসমীন । কিছু মানুষ আছে যাদের দেখলেই মনে পবিত্র একটা ভাব জাগে, মনে হয় সামনে দাড়ানো মানুষটা খুব ভালো মনের কেউ; ইনি খুব তীব্রভাবে তাদের দলে পড়েন । তিনি বাচ্চা বড় হতে শুরু করার প্রথম থেকেই বেশীক্ষণ একটানা দাড়িয়ে থাকতে পারতেন না, পা অবশ হয়ে আসতো । এখন শরীরের অবস্থা আরো খারাপ । আমি জীবনে গর্ভবতী অবস্থায় তেমন কাউকে কাছ থেকে দেখিনি । আল্লাহ নতুন একটা মানুষকে নিজের শরীরের ভেতর বয়ে বেড়ানোর, বড় করার সীমাহীন কষ্টটা পুরোপুরি বোঝার ক্ষমতা আমেদের পুরুষদের দেন নি । তবুও তাকে সেদিন দেখে কষ্টটার যে ভগ্নাংশ বুঝেতে পেরেছিলাম তাতে সাথে সাথে আমার নিজের মায়ের কথা মনে পড়ে গিয়েছিলো । মনে পড়ছে, রাখা হবে না জেনেও আর কখনো মায়ের সাথে খারাপ আচরন করবো না এমন একটা প্রতিজ্ঞাও করেছিলাম নিজের কাছে ।

ব্লাড ট্রান্সফার শেষে ফিরে আসার সময় " আমাদের জন্যে অনেক কষ্ট করলেন ভাই " কথাটা ইয়াসমিন আপা এতোবার বললেন আমি লজ্জায়ই পড়ে গেলাম । আর লোকমান সাহেব তো সেই কখন থেকেই আমার হাত আঁকড়ে ধরে রেখেছেন । বারবার নিষেধ করা সত্বেও দু'জন হসপিটালের নিচ পর্যন্ত এগিয়ে দিলেন । লোকমান সাহেব গাড়িতে তুলে দিতে চেয়েছিলেন, বয়সে অর্ধেক হয়েও একটা ধমক দিয়ে তাকে বিদায় করলাম । বলে দিলাম ছোট্র বাবুটা পৃথিবীতে আসার পর যেন আমাকে অবশ্যই জানানো হয় । বিদায় নিয়ে ফিরে আসার সময় মনে মনে ঠিক করা হয়ে গেলো বাচ্চাটাকে অবশ্যই দেখতে আসবো এবং সে ছোট মানুষ থেকে বড় হয়ে যখন আঙ্কেল আঙ্কেল বলে ডাকতে শিখে যাবে তখনও পরিবারটার সাথে আমার যোগাযোগ থাকবে .... এবং তারপরেও ।

স্বাভাবিকভাবেই যোগাযোগ থাকে নি । আমি এমন এক জীবন যাত্রায় অভ্যস্ত মানুষ যে আশেপাশে অনেকের সাথে থাকলেও আছে কেবল নিজের সাথেই । এমন মানুষদের পিছুটান খুব কম বা থাকেই না, দিনের শেষে বাড়ি ফেরা না ফেরা এদের কাছে সমান কথা । লোকমান সাহেব আর তার স্ত্রী ইয়াসমিন আপার কথা পরের কিছুদিনের মধ্যে মনে ঝাপসা হয়ে আসলো । ইউনিভার্সিটিতে শুরু হলো পরীক্ষা, রিপোর্ট সাবমিশন, প্রেজেন্টেশন, জ্যামিতিক হয়ে বাড়তে থাকলো আস্তে আস্তে সবার থেকে আলাদা হয়ে নিজের মধ্যে গুটিয়ে যাওয়ার প্রবনতা । সবমিলিয়ে তাদের তিনজনের সবার কথা আমি পুরোপুরি ভুলে গেলাম মাস দেড়েকের মধ্যেই । ........ প্রকৃতি কারো স্মৃতি চিরদিনের মতো ভুলে থাকার ব্যবস্থা বোধহয় রাখে নি । মনে করিয়ে দেওয়ার কায়দাকানুনও অদ্ভুত । আমার তাদের কথা মনে পড়লো ফেসবুকে ও নেগেটিভ রক্ত চেয়ে লেখা একটা পোস্ট পড়ে ।

মনের ভেতরটা খচখচ করছে । মাঝে সেটের সব নম্বার ডিলিট হয়ে যাওয়ায় লোকমান সাহেবের মোবাইল নম্বারটা আমার কাছে এখন আর নেই । কিন্তু তার কাছে তো আমার নম্বার থাকার কথা , আমি খোঁজ নেই নি ঠিক; কিন্তু তিনিও তো আমাকে বাচ্চাটা পৃথিবীতে আসার পর জানাবেন বলে জানান নি । কারণটা কি হতে পারে? তবে কি এবারো...........?? নাহ্, ওমন কিছু হতে পারে মন ভাবতে চায় না । নিশ্চয়ই লোকমান ভাই নতুন অতিথির আগমনের খুশিতে দুনিয়ার অন্যসব কিছু ভুলে গেছেন বলে আমাকে আর খবর দেয়ার কথা তার মনে হয় নি । অথবা হয়তো আমার মোবাইল নম্বারটা তার কাছে এখন আর নেই । যেকোন কারনেই হোক হারিয়ে গেছে । সেট নষ্ট হয়ে যাওয়া, ছিনতাই হওয়া, কন্ট্রাক্ট লিস্ট ফরম্যাট হয়ে যাওয়া.......কতভাবেই তো হারাতে পারে তাই না?

হিসেব করে দেখলাম বাচ্চাটার বয়স এখন আট মাসের মতো হওয়ার কথা । ছেলে বা মেয়ে যাই হোক তার দেখতে পুতুলের চেয়েও সুন্দর হওয়ার কথা । হয়তো বাবা মায়ের মতোই তার চঞ্চল ছটফটে ভাব আর চলছে চোখেমুখে সারাদিন কথা বলা । আট - নয় মাস বয়সে বাচ্চারা বসতে শেখে , অল্প অল্প করে হাপুড় দিয়ে সামনে এগোতে চায় । ঐ পিচ্চিও নিশ্চয়ই এখন তাই করে । গাট হয়ে বসে অবাক দৃষ্টিতে দেখে চারপাশটা, হাতে ভর দিয়ে এগিয়ে যেতে চায় সামনের দিকে । ইয়াসমিন আপু নিশ্চয়ই খুব দুঃশ্চিন্তায় থাকেন কখন খাট থেকে না গড়িয়ে পড়ে যায় । তাই সবসময় চোখে চোখে রাখেন, দুপাশে দুটো বড় কোলবালিশ দিয়েও ঠেস দিয়ে রাখার ব্যবস্থা করে রেখেছেন । প্রতিদিন নতুন নতুন খেলনা কিনতে কিনতে লোকমান ভাইও বোধহয় আরো একটু বাচ্চা বাচ্চা টাইপ হয়ে গেছেন । তার মন বাসার অন্য সবকিছু আনার কথা ভুলে গেলেও খেলনা কেনার কথা ভুলে না । আর কত রকম খেলনাই যে আছে বাজারে! লাল, নীল, সবুজ, হলুদ, কমলা ...... যেন জীবনের সব রঙ্গের আয়োজন যেখানে দুঃখ বিষাদের কোন ছাপ নেই ।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪০
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×