somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরও একবার জয় হোক মানবতার ......দয়া করে এড়িয়ে যাবেন না,আপনার সামর্থ্য অনুযায়ী ফ্লাইট লে. শরীফ জাহাঙ্গীর তমালকে বাঁচাতে এগিয়ে আসুন

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বীরের পেশাই বেছে নিয়েছিল তমাল। বাংলার আকাশকে শকুনের ছায়া থেকে মুক্ত রাখাই ছিল তার দায়িত্ব। ১০টি বছর অত্যন্ত নিষ্ঠার সাথে এই দায়িত্ব সে পালন করেছে। কিন্তু গত ২৬শে জুলাই এক বৈদ্যুতিক দুর্ঘটনায় পতিত হয়ে তমাল আজ মৃত্যুর সাথে লড়ছে।

দিনটি ছিল শুক্রবার, ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয়ের ০১ ব্যাচের ছাত্ররা এক ইফতার অনুষ্ঠানে যোগ দিয়েছিল মিরপুরস্থ এক রেস্টুরেন্টে। ছেলেবেলার বন্ধুদের ফিরে পেতে তমালও গিয়েছিল সেখানে। ইফতারের পর হঠাৎ বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মাঝে খেলাচ্ছলে রেস্টুরেন্টের পাশে এক সান শেড উঠে পড়ে তমাল। তার পাশ দিয়েই গিয়েছিল মিরপুর১-১০ এর ১১কেভি মেইন লাইন। হঠাৎ করেই সেটি আটকে ধরে তমালকে। মুহূর্তেই প্রচণ্ড বিস্ফোরন, আলোর ঝলকানি। উচ্চ মাত্রার বিদ্যুৎ প্রবাহ তমালের দেহের ভিতর এবং বাহিরে পুড়িয়ে দিয়ে যায়।
তার নিঃসাড় দেহ পড়ে থাকে টিনের চালের উপর, সেই অবস্থায় এক বন্ধু সাখাওয়াত নিজের জীবন বাজি রেখে উদ্ধার করে আনে সান শেডের উপর থেকে। সাথে সাথেই তাকে নিকটস্থ গ্যালাক্সি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সিএমএইচে পাঠানো হয়।
তার দেহের ৩৮% পুড়ে গিয়েছিল, ভিতরের গুরুত্বপূর্ণ অঙ্গেরও ক্ষতি হয়েছিল। আমাদের দেশে ১০% এর উপর পুড়ে যাওয়া রোগীর জীবন বাঁচানো দুষ্কর, তাই তমালকে এয়ার এম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে পাঠানো হয়।

তার কিডনি, মাংসপেশী এবং মাথার আঘাত বেশ গুরুতর। সারা দেহে গ্রাফটিং এর কাজও চলছে। এয়ার এ্যাম্বুলেন্সে পাঠানোসহ, প্রাথমিক চিকিৎসা খরচ হিসেবে এই পর্যন্ত ৬০ লক্ষ টাকা ব্যয় হয়েছে। আগামী তিনদিনের মাঝে আরও ৯০,০০০ সিঙ্গাপুরের ডলার প্রয়োজন। সব মিলিয়ে আরও কোটি খানেকের মতো লাগবে তার চিকিৎসা সম্পন্ন করতে।
বিমান বাহিনী থেকে এই পর্যন্ত ২০ লক্ষ টাকা পাওয়া গেছে, যা প্রথমেই খরচ হয়। উল্লেখ্য সে অফ ডিউটিতে আহত হয়েছিল। পরবর্তীতে চিকিৎসার জন্য তার পরিবার ৩৫ লক্ষ টাকা ম্যানেজ করতে পেরেছে। অর্থাৎ আরও প্রায় ৭০ লক্ষ টাকার মতো প্রয়োজন।

তমালের বাবা যুদ্ধ করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল, আর সেই স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে তমাল যোগ দিয়েছিল সামরিক বাহিনীতে। দুর্ঘটনার আগ পর্যন্ত সে আমাদের এই দেশের সর্বোচ্চ সেবা করে গেছে। সে ছিল আকাশের দুরন্ত ঈগল, শকুনের ছায়া সে কখনো পড়তে দেয় নি বাংলার মাটিতে। আজ এই পাখিটি আহত, আমরা কি এই পাখিটির কোন দায়িত্ব নিবো না? মুক্ত আকাশে আবারও ডানা মেলার সুযোগ তাকে দিবো না?
সবাই যদি নিজের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে এগিয়ে আসি, তাহলে তমাল সুস্থ হয়ে ফিরে আসবেই।

আমরা তমালের চিকিৎসার জন্য যে যেভাবে পারি, অল্প হলেও সাহায্য পাঠাই। সাহায্য পাঠানোর ঠিকানাঃ
Marzia Rahman এবং Nazina Bintey Jamal.
একাউন্ট নাম্বারঃ ০০২২-০৩১০০৩৩১১৫
ট্রাস্ট ব্যাংক লিমিটেড,
মিলেনিয়াম ব্রাঞ্চ
ঢাকা ক্যান্টনমেন্ট।

বিকাশে সাহায্য পাঠানোর নাম্বারঃ
01710-506373 (আরিফ শৈবাল, তমালের বড় ভাই)

দেশে কিংবা দেশের বাহিরে থেকে তমালের জন্য পেপাল, ভিসা বা মাস্টারকার্ডে এখানে সরাসরি ডোনেট করতে পারবেন,
http://gogetfunding.com/project/save-shari

Facebook event:

Click This Link

( পুরো লিখাটাই event description থেকে নেওয়া )
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:৫২
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×