somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আশরাফুল বাদ! আর তাতেই নাকি বাংলাদেশ টিম একটা হাস্যকর দল।................হাসতে হাসতে লুঙ্গি খুলে গেল। প্রথম আলু কিভাবে এত নির্লজ্জ্ব হতে পারে তা বুঝি না।

১৯ শে অক্টোবর, ২০১১ সকাল ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পড়ুন শয়তানের আলো এর নতুন শয়তানি।
চেচরাফুল এর পক্ষে চেচরামি দেখুন।



ইংরেজিতে লিখলে টেস্ট দলটাকে লেখা যেত ‘ইন্টারেস্টিং’। বাংলায় ঠিক ‘ইন্টারেস্টিং’-এর আসল মজাটা আসে না। তবে আকরাম খানের নির্বাচক দল কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য যে ১৪ সদস্যের দল দিল, সেটাকে ‘হাস্যকর’ বলাই যায়।
আকরাম খান, মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারের দেওয়া ১৪ সদস্যের দল হাসির খোরাক হতে পারে অনেক কারণেই। প্রধান নির্বাচকের দৃষ্টিতে টি-টোয়েন্টি, ওয়ানডে আর টেস্ট ক্রিকেটের অর্থ একই। ওয়ানডেতে ভালো না করায় তাই টেস্ট দলে ঠাঁই হয়নি বাংলাদেশের সর্বশেষ টেস্টের সেরা পারফরমার মোহাম্মদ আশরাফুলেররকিবুল হাসান দলে ফিরেছেন বিসিবি কাপের এক ম্যাচে ৭২ ও জাতীয় লিগের চলতি রাউন্ডের ম্যাচে ফিফটি করায়। কিন্তু আশরাফুলও যে বিসিবি কাপে ৮৩ ও চার দিনের প্রস্তুতি ম্যাচে ৫৩ রানের দুটি ইনিংস খেলেছেন, সেটি কী করে ভুলে গেলেন!
তিন নির্বাচকই সাবেক অধিনায়ক। নির্বাচক হওয়ার আগে জাতীয় দলে অভিজ্ঞতার অভাব নিয়ে তাঁদের নিত্য হাহাকার ছিল। দায়িত্ব নেওয়ার পর তাঁরা বলেছিলেনও, দল গঠনে পারফরম্যান্সের সঙ্গে অভিজ্ঞতার ওপরও গুরুত্ব দেওয়া হবে। তাহলে সর্বশেষ টেস্টের পারফরম্যান্সের সঙ্গে অভিজ্ঞতার থলে নিয়েও আশরাফুল কী করে ছিটকে যান? কেন দলে আসেন না অলক কাপালির মতো ব্যাটসম্যান, সাম্প্রতিক সময়ে যাঁর ব্যাটেও কিনা ছিল সম্ভাবনার আলো?
টেস্ট দলে চার নবীন মুখ। নাসির হোসেন, মোহাম্মদ সোহরাওয়ার্দী, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ ইলিয়াসের এই তালিকায় যোগ করা যেতে পারে নাজমুল হোসেনকেও। ২০০৪ সালে ক্যারিয়ারের একমাত্র টেস্টটি খেলেছেন এই পেসার। ইলিয়াসের এখনো টি-টোয়েন্টি বা ওয়ানডে অভিষেকও হয়নি! বহুল আলোচিত ‘স্মরণকালের সেরা নির্বাচক কমিটি’র এই দলটি বিতর্কিত আরেকটি কারণেও। বিসিবির বিশ্বস্ত একটি সূত্র নিশ্চিত করেছে, নির্বাচকদের টেস্ট দল প্রথমে ছিল ১৩ জনের এবং তাতে শুভাগত হোম চৌধুরী ছিলেন না। কিন্তু বোর্ড সভাপতির কাছে দল জমা দেওয়ার পর সেটি ১৪ জনের হয়ে গেছে! ঢুকে পড়েছেন শুভাগত।
দল গঠনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগের তীর এর আগেও বুক পেতে নিয়েছেন আকরাম। কালও বললেন, দলটা নাকি তাঁদেরই। সর্বশেষ টেস্টের সেরা পারফরমার হওয়ার পরও আশরাফুলকে বাদ দেওয়ার ব্যাপারে আকরামের যুক্তি, ‘ব্যাপারটা টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টির না। এ রকম হলে তো টি-টোয়েন্টিতে জুনায়েদকে রাখতে হতো! ব্যাপারটা হলো, সে (আশরাফুল) কীভাবে খেলছে। সে অনেক সুযোগ পেয়েছে, কিন্তু কাজে লাগাতে পারেনি।’
চার নতুন মুখের ব্যাখ্যায় বলেছেন, ‘আমাদের কিছু ব্যাটসম্যান ফর্মে নেই। রিয়াদ (মাহমুদউল্লাহ) অসুস্থ, সেটাও একটা কারণ। গত এক বছরের পারফরম্যান্স দেখে মনে হয়েছে ইলিয়াসের বোলিং এই সিরিজে গুরুত্বপূর্ণ হবে। তবে চেষ্টা করব যতটা সম্ভব অভিজ্ঞদের দিয়ে টেস্ট খেলাতে।’ এ ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ভালো বল করা রবিউলকে বাইরে রাখার বা নাজমুলকে ফেরানোরও কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেননি প্রধান নির্বাচক। দলে শফিউলের না থাকার কারণ পায়ের ইনজুরি। সুস্থ হতে ৮-১০ দিন সময় লাগবে তাঁর।
টেস্ট দল
মুশফিকুর (অধিনায়ক), তামিম, ইমরুল, সাকিব, রকিবুল, নাঈম, নাসির, শাহরিয়ার, রুবেল, নাজমুল, শাহাদাত, সোহরাওয়ার্দী, শুভাগত ও ইলিয়াস।


সূত্র এখানে দেখুন।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:১৫
১৯টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×