somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নন্দীরহাটর মসজিদের দেয়াল ভেঙার আসল কালপ্রিট

১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাটহাজারীর নন্দীরহাটে মন্দির ভাংচুরের পর স্থানীয় মসজিদের দেয়াল ভেঙে গুজব রটিয়ে হিন্দুদের ধর্মীয় স্থাপনা, বাড়ি ও দোকানে হামলা চালাতে উস্কানি দেওয়া হয় বলে পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে।

গত ৯ ফেব্র“য়ারির এই ঘটনায় পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া মো. জসিম পেশায় রাজমিস্ত্রি। তিনি মসজিদের দেয়াল ভাঙার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী সুপার বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নন্দীরহাটের ঘটনাটি ছিল পরিকল্পিত। অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে তা করা হয়েছে, যা প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া যাচ্ছে।

“মসজিদের দেয়াল ভাঙার সঙ্গে জসিম নামে একজন রাজমিস্ত্রীর যুক্ত থাকার সংবাদ পেয়ে হাজীপাড়া থেকে তাকে গ্রেপ্তার এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে লোকমান ও এমদাদসহ বাকিদের গ্রেপ্তার করা হয়,” বলেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, ৫০ টাকার বিনিময়ে হাজীপাড়া মসজিদের দেয়ালের একাংশ ভাঙার কথা জসিম তার জবানবন্দিতে স্বীকার করেছে। হাজীপাড়ার মো. এমদাদ উল্লাহ ও মো. লোকমান তাকে এ কাজে বাধ্য করেছে বলে সে জানায়।

লোকমান হাজীপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এবং এমদাদ বিএনপির সমর্থক বলে পুলিশ জানতে পেরেছে।

গত ৯ ফেব্র“য়ারি নন্দীরহাটে লোকনাথ সেবাশ্রমের বার্ষিক উৎসবের শোভাযাত্রা স্থানীয় একটি মসজিদ অতিক্রমের সময় দুই ধর্মের কয়েকজন মানুষের কথা কাটাকাটি হয়। এরপর এক দফা মন্দির ভাংচুর হয়। রাতে হিন্দুরা মসজিদের দেয়াল ভাংচুর করেছে- এই গুজব রটিয়ে পরদিন ভাংচুর ও লুটপাট হয় পাঁচটি মন্দির এবং কয়েকটি বাড়ি ও দোকানে।

পুলিশ জানায়, মন্দিরে ভাংচুরের আগে হাজী পাড়া মসজিদে দুই পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠকে লোকমান ও এমদাদ ছিলেন। সভা চলাকালীন লোকমান ও এমদাদের কিছু সমর্থক বাইরের কিছু লোককে নিয়ে মন্দির ভাংচুর করে।

এর পেছনে কারা ইন্ধনদাতা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানায়। জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ইন্ধন রয়েছে বলে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করে আসছেন।

পুলিশ কর্মকর্তা বাবুল বলেন, এই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।


সুত্র:
Click This Link
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×