somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দু খণ্ড বিকেল , প্রেম তুমি

১৩ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হঠাৎ কখন , কবে , কি ভাবে
পেয়েছিলাম মনে নেই তোমাকে

শুধু মনে আছে , কোন একদিন ,
কোন এক সময় , কোন একপলক
নির্জনে আমরা দু’ জন হাসির গুঁড়ো জড়িয়ে ।
তুমি তখন নওল যুবক ।

তোমার মনে আছে হেমাঙ্ক !
হরিৎ হাবুডুবু , নিটল অপেক্ষা
তুমি কাছে বসে , এক খণ্ড চুমু
তারপর , পদাবলি মেঘে তাকিয়ে
গান শুধিয়ে আমাকে বলতে , “ ঝর্ণা । তুমি
ভর সময় আমাকে চেয়ে কি দেখো । আমি কি
বনপলাশীর পদাবলি , কুয়াশা ভিজা
শিশির পাপড়ি , না-কি নীল হয়ে যাওয়া যুবক ।”

তারপর আরও বলতে ,“ ঝর্ণা তুমি লজ্জা পেয়ো না ,
ঈশ্বর আমাকে আমার ভিতর যা কিছু
গোচ্ছিত রেখেছেন তা যেনো সব
তোমার প্রানবন্তে হিসেব চুকাতে ।

মনে নেই হেমাঙ্ক !
এত মন ভোলা হলে চলে ! কি আশ্চর্য-ব্যপার
তোমার দেওয়া স্মৃতি
তুমিই মনে রাখতে পারনি
যাঃ ! তুমি না বড্ড মনভোলা ।
যানো হেমাঙ্ক , উড়ো চড়ুয়ে ছটফট করি
ঘুমের বালিশে স্বপ্ন আঁকি রাত্রি হয়ে
হাত বাড়িয়ে অন্ধকার ধরি মুঠোয়
তবু তুমি নেই
সেই কি এক খানা চুমু দিয়ে
সেই যে গেলে এ হাত ছুঁয়ে

ভাবতেই ,আবার তোমাকে অমন করে
কাছে পেতে ইচ্ছা ঘুড়ি উড়ে বুকের পরে বুকে

হেমাঙ্ক ! এখন কি ভাবছ !
এবার মনে পড়েছে ?
তোমার চকচকে আংটিটি
টুপ করে হারিয়ে দিয়েছিলে....

নদী , উপকূল , সমুদ্র ,আসমুদ্রের নির্জনে
আমি তো তখন মৃতবৎ , তুমি কোথায়
যেনো হাতবুলিয়ে আংটিটি পেতে চেষ্টা করছিলে
যাঃ ! অমন করে কেউ খোঁজে !

হেমাঙ্ক , সত্যি সত্যি লজ্জা পেয়ে গেলে না- কি
চোখ ঢাকলে যে বড়ো
তুমি না একটা পচা -পাজি-বদমাশ্
লেজ কাটা বাদর

তুমি আরও অনেক কিছু
যে কিছুতে , তুমি বদলে গেলেও
আমি বদলাইনি কখন

সাগর পাড়ে দাঁড়িয়ে
তুমি যখন চিৎকার করে বলতে বাতাসকে,
“ বাতাস । আমি হেমাঙ্ক বলছি , শুনছো কি ?
প্রতিধ্বনি ভেসে আসা প্রতিউত্তরে আরও চিৎকার
করে বলতে ,“ বাতাস তুমি সাগরকে গিয়ে বলো
আমার ঝর্ণাকে ফিরিয়ে দিতে ।” তারপর
কঠিন আঙুল উচিয়ে ভেজা গলায় বলতে,“ আমার
ঝর্ণা শ্যাওলামাখা সাগর পাড়ে দাঁড়িয়ে আছে ।
প্লীজ , তুমি ফিরিয়ে নিয়ে এসো ।
যদি ফিরিয়ে দিতে না পার , তবে
অসমুদ্র হিমাচল থেকে বিষ এনে দাও
সুধাময়ী কণ্ঠকে নীলকণ্ঠ ভিজিয়ে তবে
পাষাণ করি অপরাধ কে ।

প্লীজ হেমাঙ্ক , বলো ।
তুমি বলতে না এসব । স্বপ্নালু নীল চোখ তোমার
ঠাণ্ডা বাতাসের মত আমার গা ছুঁয়ে প্রশস্ত হতো ।
আমার বিষণ্ণ ভরুতে জমাট চুম্বন
তারপর ঠোঁট বরাবর ।
তোমার কল্পনার ' বাতাস'- কে বিনয়ী আর্ত্মনাদ
সর্বপুরি সমকোণী ভালবাসা ।

চলবে
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×