
সুখ নেই মনে
ভেঙ্গে গেছে চশমার বাঁ-দিকের কানকো ।
সমুদ্রের কাছে দাঁড়িয়ে অসভ্য ঢেউ-এর
হৈ-হল্লার খ্যাপামিতে আমিষ মন অন্ধকারে সাঁতরায় ।
বাইশ বছর আগে হারিয়েছে ছাঁদনা-তলাবসা মেয়েটি
সন্ধেবেলা , সামনা-সামনি বসে যক্ষিনীদের ঠাট্টা-তামাশা
আড় চোখে সমুদ্র । কামিজের কোণায় তরল অক্সিজেন
সেই প্রথম ছুঁয়েছি , হাত দিয়ে নয় ঠোঁটে
লুকানো বাঁ স্তন ।
তখন পর্যন্ত ঈশ্বরকে বন্ধু ভেবেছি সর্বাঙ্গে
আকাঙ্খার দলা পাকিয়ে ফিনকি বমি
সেই প্রথম বেরিয়ে যায় ঈশ্বর
বুক থেকে গলায় ,গলা থেকে বিশ্বাসে ।
বাইশ বছরে অনেক কিছু ভেঙ্গেছি
চাপা পড়ে বালিশের তলায় তলিয়ে
অন্তর্বাস স্বপ্ন , বিছানা গাছ-পাতার মত বাহির হয়ে ।
এখন একটা খুঁজতে হবে শুকনো স্মৃতি নদী
সেই কবে আভছা গোঁফ ভিজেছিল
বুক সাঁতারে বোতাম
ভেসে গিয়েছিল হাত পাখা গভীর তমসী গরমে ।

সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



