somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

দেবশ্রী চক্রবর্ত্তী
আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্রনন্দিনী।নহি দেবী,নহি সামান্যা নারী।পূজা করি মোরে রাখিবেউর্ধ্বেখসে নহি নহি,হেলা করি মোরেরাখিবে পিছেখসে নহি নহি।যদি পার্শ্বে রাখ মোরেসঙ্কটে সম্পদে,সম্মতি দাও যদি কঠিনব্রতেসহায় হতে,পাবে তবে তুমি চিন

পাকিস্তানে বাঙ্গালি

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকিস্তানে বাঙ্গালি

দেবশ্রী চক্রবর্ত্তী


বাংঙ্গালিদের সম্পর্কে একটা বহু প্রচলিত কথা হচ্ছে,পৃথিবীতে এমন কোন দেশ নেই যেখানে বাঙ্গালী নেই । সত্যিই কি তাই ? কথাটা মাথায় আসতেই আরেকটা কথা মাথায় এলো পাকিস্তানেও তো তাহলে বাঙ্গালী থাকবে । চিন্তাটা আরো জোড়াল হল যখন ভাবলাম বাংলাদেশটা আগে পূর্ব পাকিস্তান ছিলো । এমনও তো হতে পারে যে বাংলাদেশ থেকে ভাগ্যের সন্ধানে কেউ পাকিস্তান এসেছিল । ইউ টিউবের কল্যানে বেশ কিছু ভিডিওতে দেখলাম পাকিস্তানে বসবাসকারি বাঙ্গালিদের । সব থেকে আশ্চর্য্যের কথা কি জানেন, এরা ফেসবুকে নিজেদের একটি পেজও চালান ।

পাকিস্তানে বসবাসরত বাঙালিদের একটি পল্লী করাচির বাফার জোন এলাকার গোদরা নামক জায়গায় অবস্থিত । এই পল্লীর বাঙালিদের সম্মন্দে জানা জায় এদের কিছু স্বাধীনতার পূর্ব থেকে করাচিতে বসবাস করছে ।করাচির নাকি ১০ শতাংশ বাঙালি। সংখ্যায় - কেউ বলে ১০ লাখ, কেউ বলে ৩০ লাখ। ১০ লাখের কম কেউ বলে না। ভোটের সময় নেতারা এদের সংখ্যা দেখায়। ভোটের পর আবার এরা বেআইনে যায়। বেলাইনেও যায়। আর কিছু রাজাকার আছে যারা স্বাধীনতার পর বাংলাদেশের খুলনা অঞ্চল থেকে পালিয়ে এসে এখানে বসবাস শুরু করে । তাছাড়া এই পল্লীর প্রায় অর্ধেক জনসংখ্যা চাকরির জন্য ৮০ ও ৯০-এর দশকে নোয়াখালী ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছে । যাদের অধিকাশই দেশ প্রেমী বাংলাদেশি । ঐ সময় টাকার তুলনায় পাকিস্তানি মুদ্রার দাম দ্বিগুন ছিল ।

এই পল্লীর ৯৬% বাসিন্দাই স্বপরিবারে আছে, যাদের অধিকাংশই খুলনা ও কুমিল্লা অঞ্চলের বাসিন্দা । এখানকার রাজাকাররা বাংলাদেশের সন্তান হয়েও সব সময় বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে থাকে । বাঙালি রাজাকার ও তাদের সন্তানরা নিজেদেরকে পাকিস্তানি মনে করে যদিও পাকিস্তান সরকার এবং পাকিস্তানের জনগন তাদেরকে মোটেও পাকিস্তানি মনে করে না । কাগজে-পত্রেও বাঙালিরা পাকিস্তানের ঘোষিত নাগরিক নয় ।রাজাকার হোক বা ১৯৭১ পূর্ব বাসিন্দা হোক, পাকিস্তানে বাঙালিরা মারাত্বক ভাবে বৈষম্যের শিকার । পুলিশের অত্যাচারও তুঙ্গে, দোষ একটাই- তাঁরা বাঙালি । এই পল্লীর ১০০% বাঙালিই মুসলমান । বাঙালিদের নির্মিত দুটি মসজিদও এখানে আছে । কিন্তু সমস্যা হলো পাকিস্তানিরা ধর্মের চেয়ে জাতকে বেশি গুরুত্ব দিয়ে থাকে । যা আমরা ১৯৭১-এও দেখেছি ।
এক তো পাকিস্তানের অর্থনৈতিক মন্দা অন্য দিকে পুলিশের নির্যাতন ও বৈষম্যে অতিষ্ঠ হয়ে বাঙালি পরিবার গুলো বাংলাদেশে ফিরে যেতে শুরু করেছে । প্রতি দিনই করাচিস্থ বাংলাদেশি কনসুলেটে গিয়ে নিজের দেশের ভিসার জন্য বাঙালিরা ভীড় করছে । এখানেও কনসুলেট কর্মীদের নানান হয়রানির শিকার হচ্ছে এই হতভাগা বাঙালিরা । তবে স্বাধীনতা বিরোধী রাজাকার পরিবার গুলো তেমন একটা বাংলাদেশ মুখী নয় ।
লেখাটা শেষ করব আমার এক বাংলাদেশী ভাইয়ের মর্মান্তিক জীবন অভিজ্ঞতা দিয়ে,সুলতান ২৮০০০ পাকিস্তানি মুদ্রা ব্যায় করে একটা পরিচয় পত্র বানিয়ে ছিলো । ও একদিন পরিচয় পত্র ছারা রাস্তায় বের হয় এবং ওর ১২ বছরের কারাদন্ড হয় । এই সব পরিচয় পত্রের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে তার পর আবার ২৮০০০ ব্যায় করে পরিচয় পত্র তৈরি করতে হয় । এই ভাবেই চলছে । সুলতানের মতন না জানি কত ভাইরা আছেন যারা কারাগারেরর অন্ধকার কুঠুরিতে ভয়ঙ্কর দিন কাটাচ্ছেন । তাদের কথা কজনই বা ভাবে

সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×