নতুন সরকার ক্ষমতায় এলে, সব দেশেই জনগণের বড় অংশ নতুন আশা নিয়ে বুক বাঁধে; যদিও সব সময় বড় অংশই আশাহত হয়; এবার বাংলাদেশের নতুন সরকার দেখে ভালো কিছু আশা না করার হাজারো কারণ আছে: সবচেয়ে বড় কারণ হলো 'অশ্চিয়তা': শেখ হাসিনা ও এরশাদ ক্ষমতায়, খালেদা বেগম ক্ষমতার বাহিরে: এটা অবশ্যই ক্ষমতা ও অক্ষতার ভয়ংকর ত্রিভুজ।
এবারের ভোটে কোন নির্বাচনী এজেন্ডা, ইশতেহার কিছু নিয়ে মানুষ মাথা ঘামায়নি, কি ঘোড়ার ডিম আর মুলা ছিল কে জানে: সবাই দেখতেছিল যে নির্বাচনী ষড়যন্ত্র কিভাবে কার্যকরী হচ্ছে, এবং কিভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে।
যদিও মনে হচ্ছে, শেখ হাসিনা এবারের ভোটে খালেদা বেগমকে পরাজিত করেছে, আসলে জনগণই ভালোভাবে পরাজিত হয়েছে; বড় কথা হলো, খালেদা বেগমের পরাজয়ের বিলও জনগণকে বহন করতে হবে। তবে, খালেদা বেগমের পরাজয়কে জনগণের পরাজয় হিসেবে গণ্য করা ভুল হবে; কারণ খালেদা বেগম জয়ী হলে, জনণের আরো বিরাট পরাজয় ঘটতো: জনগণ আলাদাভবে পরাজিত হয়েছে।
এরশাদ জাতির মনোবল ভেংগে দেয়ার জন্য যথেস্ট; রওশন এরশাদ এর মতো গর্দভ যদি কোন জাতির পার্লামেন্টে গিয়ে বসে, সেই জাতি আজীবন দর্জি ও মুছি হয়ে থাকবে।
পুরো মন্ত্রীসভার মাঝে মন্দের ভালো, অদক্ষ বাংগালী জাতির দক্ষ লোক নাহিদই ভালো লোক। বাকীরা সৃজন ক্ষমতাহীন ও অনেকেই শুধুমাত্র ষড়যন্ত্রকারী। মানুষকে সারাক্ষণ চাপে থাকতে হবে, সরকার যেন তাদের ক্ষতি কম করতে পারে!
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



