শেখ হাসিনা ৫ বছর থাকার জন্য সরকার গঠন করেছেন, ৫ বছর থাকার জন্য রাজনীতি, ষড়যন্ত্র ও সর্বশেষে শক্তি প্রয়োগ করবেন। হাসিনার সুবিধা হলো যে, রাবনের মতো উনার ১০টা মুখ: কখন কি বলছে, কখন কি করছে, ক্ষুদ্র মস্তিস্কের বাংগালীদের জন্য সবকিছুকে প্রসেসিং করে, আসলে কি হচ্ছে বের করা সহজ ব্যাপার নয়: যেসব বাংগালীরা 'প্যারালাল বা গ্রিড কম্প্যুটিং' এ অভ্যস্ত, তারা হয়তো শেখ হাসিনার কিছু পদক্ষেপকে অগ্রিম কিছুটা অনুমান করতে সক্ষম হবেন।
উনি যখন বলেছেন, কারো কাছে মাথা নত করবেন না: তার অর্থ পরিস্কার, আগামী ভোট ঠিক সময়ে হবে ২০১৮ সালে। আমার ধারণা, সেই ভোটে বিএনপি জয়ী হতে পারবে না।
শেখ হাসিনা যদিও উনার বাবাকে কোনক্রমে অনুসরণ করেন না, ইতিহাস ও সময় এমন পরিবেশ সৃস্ট করেছে যে, মনে হয়, শেখ হাসিনা উনার বাবার সময়ে ও স্হানে ফিরে গেছেন। শেখ হাসিনা ঐক্যমতের সরকার গঠন করেছেন, বাহিরে রয়েছে বিএনপি; উনার বাবা ঐক্যমতের সরকার গঠন করেছিলেন, বাহিরে ছিল জাসদ। উনার বাবার মৃত্যু যখন হচ্ছিল, এরশাদ জানতো; এবারও যদি কিছু ঘটে এরশাদ জানবে।
বাংলাদেশ মিলিটারীতে জিয়া, এরশাদ, মইনুলরা যে নেই ব্যাপার তা নয়; শুধু পরিস্হিতে অনুকুলে নয় বলে অনেক জিয়া, এরশাদ ও মিনুলরা চুপ করে আছে।
জামাতী ও বিএনপি লবিস্টরা সময়ের সাথে চুপ করে যাবে: সেদিক থেকে শেখ হাসিনার কোন বিপদ আসবে না: বিপদ আসবে মানুষে পক্ষ থেকে: মানুষ যদি বেকার থাকে, তারা ক্ষেপে যাবে; মানুষকে ব্যস্ত রাখার একমাত্র উপায় হলো অর্থনীতিতে আমুল পরিবর্তন আনা ও মানুষকে ভালোবাসা। শেখ হাসিনা ২০০৯ সালে এক বিরাট সুযোগ পেয়েছিলেন জাতির উন্নয়ন করে ইতিহাসে যাওয়ার, সেই সুযোগ হেলায় হারায়েছেন; এবার ২০০৯ সালের মত জনপ্রিয়তা নেই উনার, আছে জনপ্রিয়হীনতা।
সবকিছুর পরও, মনে হচ্ছে, শেখ হাসিনার সরকার ৫ বছর টিকবে; কারণ বিএনপি আগামী ভোটেও জয়ী হতে পারবে না।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



