বন্ধুটা সেদিন বলেছিলো
কবিতা লিখে কি করবি
কবিতা এখন পুঁজিবাদীদের দলে
অর্থ নেই তো কবিতা বিপক্ষে চলে
প্রকাশক ঘৃনা ভরে ছুঁড়ে দেয় পান্ডুলিপি
কবিতা লিখে কি করবি।
মৌলিক অধিকার থেকে কবিরা বঞ্চিত কেউ
নজরুলের ঝাঁকরা চুলের ভেতর দুঃখের ঢেউ
রবি ঠাকুরের জমিদারীত্ব কালে ভদ্রে হারায়েছে বিশ্বাস
জীবন থেকে সরে দাঁড়িয়েছে নিঃশ্বাস
কবিতার হালচাল এখন খুব হিসেবি
কবিতা লিখে কি করবি
আজো কেউ তো কেউ না খেয়ে থাকে
এতিম প্রতিবন্ধি বস্ত্রহীন ফুটপাতের বাঁকে
আজো ভাঙ্গা চাঁদটাও ঠিক আলো দেয়না সংকটে
স্বার্থেরা ঘুরে বসে ভিন্ন পটে
এক সময় কবিতারা ছেড়ে যাবে ঠিকি
কবিতা লিখে কি করবি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


