বসন্ত!
এক সামিয়ানা আকাশ পাঠিয়ে দেবো
তোমার ওপারে
তুমি ফাগুনের আমলকি হাওয়ায় চরে
উড়ে উড়ে আসিও।
বসন্ত!
অজস্র সমুদ্রের ঢেউ পাঠিয়ে দেবো
তোমার হিজলতলীর ঘাটে
তুমি একডালি আমের মুকুল আর
বাদামের কুঁড়ি নিয়ে ভেসে ভেসে আসিও।
বসন্ত!
তুমি হীন কতকাল সিকায় তুলে রেখেছি
শরীরের উষ্ণতা আর
যৌবনের গোলাপ রঙা ধান শালিকের দিনলিপি ;
এই ফাগুনের ঝড়ো হাওয়ায় চিলতে
খানিক উষ্ণতা জড়িয়ে
কদমতলা হয়ে
বাঁশবাগান হয়ে
বুনো কোকিলের সুর নিয়ে
আমাদের এই ঘাঁসবাড়িতে আসিও।
লেখাঃ ২৪/২/১৫ইং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


